বৃহস্পতিবার, ২১ মে ২০২৬, ১০:১৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
মাধবপুরে র‌্যাবের অভিযানে ৪৪ কেজি গাঁজাসহ আটক ২ বিভাগীয় বিজ্ঞান মেলায় বিজয়ী ‘উদ্ভাবনী বিজ্ঞান ক্লাব’কে জেলা প্রশাসকের সংবর্ধনা বাহুবলে সড়ক দুর্ঘটনায় যুবক নিহত ॥ আহত ১ নবীগঞ্জে হাঁস বিক্রির টাকা ছিনতাই ৩ জনকে কুপিয়ে জখমের অভিযোগ ইতালিতে সন্ত্রাসী রুখে বীরত্ব দেখালেন লাখাইয়ের সন্তান সাকু বহুলায় দুই মাদক ব্যবসায়ী আটক ॥ ইয়াবা উদ্ধার স্বাধীনতার ৫৪ বছরেও উন্নয়নের ছোঁয়া লাগেনি চুনারুঘাটের ঝুড়িয়া- ইনাতাবাদ সড়কে নবীগঞ্জে হাওরে ধান কাটতে গিয়ে লাশ হয়ে বাড়ি ফিরলেন হেলাল রেজাউল করিম মাই টিভির হবিগঞ্জ জেলা প্রতিনিধি নিযুক্ত বানিয়াচঙ্গে ব্র্যাকের বিনামূল্যে ভ্যাকসিন ক্যাম্প অনুষ্ঠিত

নবীগঞ্জে সড়ক দূর্ঘটনায় আহত ৩

  • আপডেট টাইম বুধবার, ২৭ মে, ২০১৫
  • ৬৫৫ বা পড়া হয়েছে

এটিএম সালাম, নবীগঞ্জ ॥ নবীগঞ্জ-আউশকান্দি সড়কের ছালামতপুর নামক স্থানে গতকাল মঙ্গলবার সন্ধ্যায় এক মর্মান্তিক সড়ক দূর্ঘটনায় গুরুতর আহত হন তিন মোটর সাইকেল আরোহী। আহত সাইফুর রহমান (২৬), আবুল বাশার আজাদ (১৭) ও শফিল উদ্দিন (২৭) নামের ৩ জনকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরক করা হয়েছে। তাদের অবস্থা আশংকা জনক বলে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সুত্রে জানা গেছে। আহতদের বাড়ি উপজেলার হালিতলা (বারৈকান্দি) গ্রামে। তারা কুর্শি ইউপির ফুটারমাটি গ্রামে কনে দেখে বাড়ি ফেরার পথে দূর্ঘটনায় পতিত হয়। আহত আবুল বাশারকে আইসিইউতে লাইফ সার্পোটে রাখা হয়েছে বলে পরিবারের লোকজন জানিয়েছেন।
জানা যায়, নবীগঞ্জ উপজেলার সদর ইউনিয়নের হালিতলা (বারৈকান্দি) গ্রামের আব্দুল মন্নাফের ছেলে শফিল উদ্দিন কনে দেখার জন্য একই গ্রামের সহপাটি আব্দুর রউপের ছেলে সাইফুর রহমান ও আবুল কালাম আজাদের ছেলে আবুল বাশার আজাদকে নিয়ে মটর সাইকেল (নং সিলেট হ-১২-৭৫৬৮) যোগে কুর্শি ইউপির ফুটারমাটি গ্রামে যান। সেখান থেকে বাড়ি ফেরার পথে বিকাল সাড়ে ৫টার দিকে নবীগঞ্জ-আউশকান্দি সড়কের পৌর বাসষ্ট্যান্ডের নিকট পৌছুলে নবীগঞ্জ থেকে ছেড়ে আসা আউশকান্দি অভিমুখী একটি পিকআপ ভ্যান গাড়ীর সাথে মূখোমূখী সংঘর্ষে সাইকেলটি দুমড়ে মূছড়ে যায়। এতে ৩ আরোহী গুরুতর আহত হয়। স্থানীয় লোকজন মূর্মূষ অবস্থায় তাদেরকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাদেরকে সংকটাপন্ন অবস্থায় সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরন করেন। দূর্ঘটনা কবলিত পিকআপ ভ্যান গাড়ীটি সদর ইউপির চৌশতপুর এলাকার মিজানুর রহমানের বলে জানা গেছে। খবর পেয়ে নবীগঞ্জ থানার অফিসার ইনর্চাজ মোঃ আব্দুল বাতেন খান’র নেতৃত্বে একদল পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছেন। এবং দূর্ঘটনা কবলিত মটর সাইকেল ও  ঘাতক ভ্যান গাড়ীটি আটক করেছে পুলিশ। এদিকে আহত ৩ জনের মধ্যে আবুল বাশার আজাদের অবস্থা আশংকা জনক। তার মাথায় অপারেশন করা হয়েছে এবং প্রচুর রক্তক্ষরণ হওয়ায় একাধিক ব্যাগ রক্ত দেয়া হয়েছে। রির্পোট লেখা পর্যন্ত বাশারকে লাইফ সার্পোটে রাখা হয়েছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com