বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ০৫:৩৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
মরহুম বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা রফিকের দাফন সম্পন্ন খোয়াই নদীর বাঁধ পরিদর্শনে পানি সম্পদ প্রতিমন্ত্রী আজাদ ॥ হবিগঞ্জ যেন কোনো বন্যায় প্লাবিত না হয় তার জন্য প্রকল্প গ্রহন করা হচ্ছে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) আজ নবীগঞ্জে মেরামতের ৩ মাসেই রাস্তার বেহাল দশা নবীগঞ্জ পৌরসভায় কোটি টাকার সরকারি যানবাহন অযত্নে নষ্ট নবীগঞ্জে মাঠ থেকে মরদেহ উদ্ধার ॥ হত্যার অভিযোগ চুনারুঘাটে চা-শ্রমিকদের ন্যায্য মজুরি ও ভূমির অধিকারের দাবিতে মানববন্ধন সাংবাদিক বদরুল আলমের পিতার ইন্তেকাল ॥ শোক হবিগঞ্জে সাইবার ক্রাইম মনিটরিং সেলের অভিযান ॥ টাকা ও মোবাইল উদ্ধার চুনারুঘাট আহম্মদাবাদ ইউনিয়ন বিএনপি সভাপতির গণসংযোগ

পুকড়ায় হামলায় আহত ৫

  • আপডেট টাইম রবিবার, ২৪ মে, ২০১৫
  • ৫৫৪ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জের বানিয়াচংয়ে পূর্ব শত্র“তার জের ধরে পুকড়া ইউনিয়নের এক মেম্বারের লোকদের হামলায় ৫ জন আহত হয়েছেন। আহতদের হবিগঞ্জ জেলা আধুনিক হাসপাতালে ভর্তি করা হয়েছে। শনিবার সকালে এ হামলার ঘটনা ঘটে। আহত সূত্রে জানা যায়, উপজেলার কবিরপুর গ্রামের বাসিন্দা পুকড়া ইউপি সদস্য তাজুল ইসলামের সাথে গত ইউপি নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করেন পার্শ্ববর্তী  কান্দিপাড়া গ্রামের কৌশিক দাস। এ থেকে তাদের মধ্যে বিরোধের সূত্রপাত হয়। শনিবার সকাল ৮টার দিকে উপজেলার কান্দিপাড়া গ্রামের প্রদীপ দাস (৫০), লাল মোহন দাস (৫৫), কৌশিক দাস (৩৯), রাজু দাস (৪৫), সুনীল দাস (৬০) হবিগঞ্জ শহরে আসছিলেন। পথিমধ্যে কবিরপুর এলাকার পৌঁছলে প্রতিপক্ষের লোকজন তাদের উপর হামলা চালায়। হামলাকারীরা মোবাইল ফোন, নগদ টাকা ছিনিয়ে নেয়। পরে আহত অবস্থায় তাদেরকে জেলা আধুনিক হাসপাতালে ভর্তি করা হয়।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com