মঙ্গলবার, ০৭ এপ্রিল ২০২৬, ১১:৪০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::

কালীবাড়ি এলাকায় দু’দল যুবকের সংঘর্ষ ॥ ধাওয়া পাল্টা ধাওয়া

  • আপডেট টাইম শনিবার, ২৩ মে, ২০১৫
  • ৬৪৮ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ তুচ্ছ ঘটনা নিয়ে দু’দল যুবকের ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে। এতে আহত হয়েছে কয়েকজন। গতকাল শুক্রবার বিকেলে হবিগঞ্জ শহরের কালীবাড়ি রোড এলাকায় এ ঘটনা ঘটে। জানা যায়, কামরুল, বকুল, কিরণের মাঝে তুচ্ছ ঘটনা নিয়ে বিরোধ চলে আসছিল। এর জের ধরে ওই সময় দু’দল যুবক সংঘর্ষে জড়িয়ে পড়ে। ধাওয়া-পাল্টা ধাওয়া চলাকালে ওই এলাকায় দোকানপাট বন্ধ হয়ে যায়। এ সময় এক যুবক দৌড়ে আইসিবি ব্যাংক ভবনে আত্মগোপন করে। এ সময় প্রতিপক্ষ ওই যুবকের খুজে ওই ববনের বাসা বাড়িতে তল্লাসী চালায়। খবর পেয়ে সদর থানার এসআই কৃষ্ণ মোহনের নেতৃত্বে পুলিশ ঘটনাস্থলে এসে স্থানীয় লোকজনের সহযোগিতায় পরিস্থিতি শান্ত করেন। সংঘর্ষে বেশ ক’জন আহত হয়েছে। তাদের স্থানীয়ভাবে চিকিৎসা নিয়েছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com