বৃহস্পতিবার, ০২ এপ্রিল ২০২৬, ০২:৩১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
আজমিরীগঞ্জে নিখোঁজের দুদিন পর নদী থেকে হাত-পা বাঁধা শিশুর লাশ উদ্ধার হবিগঞ্জ জেলা পরিষদের প্রশাসক আহমেদ আলী মুকিবের দায়িত্ব গ্রহণ হবিগঞ্জেও হাম রোগের প্রাদুর্ভাব হাসপাতালে ভর্তি ৩ জন রোগী নবীগঞ্জে বজ্রপাতে আহত ৩ ॥ নিহত ১ মাধবপুর ঐতিহাসিক তেলিয়াপাড়া দিবসে মহাসমাবেশের আয়োজন আসবেন বিএনপি মহাসচিব হবিগঞ্জ জেলা আইনজীবী সমিতির নির্বাচনে সভাপতি পদে ৫, সেক্রেটারী পদে লড়বেন ৮ জন প্রার্থী নবীগঞ্জ-ইনাতগঞ্জ সড়কে গর্তে ট্রাক আটকে যান চলাচলে বিঘ্ন হবিগঞ্জ আইসিটি পার্কের নামে অবৈধভাবে বালু ও মাটি উত্তোলন ৪ জনের বিরুদ্ধে মামলা দায়ের হবিগঞ্জে কিশোর গ্যাং এর ৪ সদস্য আটক হবিগঞ্জে চোরের উপদ্রব বাড়ছে আটক ৩ জনকে কারাগারে প্রেরণ

নবীগঞ্জ প্রেসক্লাবের সাবেক সভাপতি খেজুর’র শয্যা পাশে পৌর মেয়র

  • আপডেট টাইম শনিবার, ২৩ মে, ২০১৫
  • ৪৪৫ বা পড়া হয়েছে

নবীগঞ্জ প্রতিনিধি ॥ গুরুতর অসুস্থ নবীগঞ্জ প্রেসক্লাবের সাবেক সভাপতি ও সিনিয়র সাংবাদিক এটিএম নুরুল ইসলাম খেজুরকে দেখতে সিলেট রাগিব-রাবেয়া মেডিকেল কলেজে গেলেন নবীগঞ্জ পৌর সভার মেয়র অধ্যাপক তোফাজ্জল ইসলাম চৌধুরী। গত বুধবার রাতে পৌর মেয়র অধ্যাপক তোফাজ্জল ইসলাম চৌধুরী অসুস্থ সাংবাদিকের শয্যা পাশে অবস্থান করে তার চিকিৎসার খোঁজ খবর নেন। এ সময় নবীগঞ্জ প্রেসক্লাব সভাপতি এটিএম সালাম, কাউন্সিলর সুন্দর আলী, দিপু চৌধুরী, পত্রিকার এজেন্ট মোশাহিদ আলী এবং অসুস্থ সাংবাদিকের সহোদর সাংবাদিক জাকিরুল ইসলাম জাকির উপস্থিত ছিলেন। পৌর মেয়র এ সময় কর্তব্যরত ও চিকিৎসা সংশ্লিষ্ট ডাক্তারের সাথে সাংবাদিকের চিকিৎসা নিয়ে কথা বলেন। পাশপাশি তার রোগ মুক্তি কামনা করেছেন।
উল্লেখ্য, গত ১৮ মে নবীগঞ্জ প্রেসক্লাবের সাবেক সভাপতি এটিএম নুরুল ইসলাম খেজুর উচ্চ রক্তচাপে আক্রান্ত হয়ে ব্রেনষ্ট্রোক করেন। বর্তমানে সিলেট রাগিব-রাবিয়া মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। রির্পোট লেখা পর্যন্ত তিনি কিছুটা সুস্থবোধ করছেন বলে জানিয়েছেন তার সহোদর ভাই সাংবাদিক জাকিরুল ইসলাম। অসুস্থ সাংবাদিকের পরিবার সকলের নিকট দোয়া প্রার্থনা করেছেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com