বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ০২:৫৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
মরহুম বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা রফিকের দাফন সম্পন্ন খোয়াই নদীর বাঁধ পরিদর্শনে পানি সম্পদ প্রতিমন্ত্রী আজাদ ॥ হবিগঞ্জ যেন কোনো বন্যায় প্লাবিত না হয় তার জন্য প্রকল্প গ্রহন করা হচ্ছে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) আজ নবীগঞ্জে মেরামতের ৩ মাসেই রাস্তার বেহাল দশা নবীগঞ্জ পৌরসভায় কোটি টাকার সরকারি যানবাহন অযত্নে নষ্ট নবীগঞ্জে মাঠ থেকে মরদেহ উদ্ধার ॥ হত্যার অভিযোগ চুনারুঘাটে চা-শ্রমিকদের ন্যায্য মজুরি ও ভূমির অধিকারের দাবিতে মানববন্ধন সাংবাদিক বদরুল আলমের পিতার ইন্তেকাল ॥ শোক হবিগঞ্জে সাইবার ক্রাইম মনিটরিং সেলের অভিযান ॥ টাকা ও মোবাইল উদ্ধার চুনারুঘাট আহম্মদাবাদ ইউনিয়ন বিএনপি সভাপতির গণসংযোগ

মানবতা বিরোধী অপরাধে আটক রাজ্জাক কারাগারে

  • আপডেট টাইম বৃহস্পতিবার, ২১ মে, ২০১৫
  • ৯৪২ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ মানবতাবিরোধী অপরাধের মামলায় গ্রেফতারকৃত খাগাউড়া গ্রামের রাজাকার আব্দুর রাজ্জাককে কারাগারে পাঠিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২। গতকাল বুধবার সকালে আব্দুর রাজ্জাককে ট্রাইব্যুনালে হাজির করে বানিয়াচঙ্গ থানা পুলিশ। শুনানি শেষে তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন বিচারপতি ওবায়দুল হাসান শাহীনের নেতৃত্বে তিন সদস্যের ট্রাইব্যুনাল। এর আগের দিন মঙ্গলবার  সকাল ৯টার দিকে মৌলভীবাজার জেলা সদরের আথানগিরি পাহাড় থেকে আব্দুর রাজ্জাককে গ্রেফতার করে বানিয়াচং থানা পুলিশ।
রাজাকার রাজ্জাক হবিগঞ্জ জেলার বানিয়াচং উপজেলার খাগাউড়া গ্রামের বাসিন্দা। তিনি মানবতাবিরোধী অপরাধের মামলায় গ্রেফতারকৃত একই গ্রামের দুই সহোদর মহিবুর রহমান বড় মিয়া ও মুজিবুর রহমান আঙ্গুর মিয়ার চাচাতো ভাই এবং তাদের সঙ্গে একই মামলার আসামি। রবিবার তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেন ট্রাইব্যুনাল।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com