বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ০৬:৩৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
মরহুম বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা রফিকের দাফন সম্পন্ন খোয়াই নদীর বাঁধ পরিদর্শনে পানি সম্পদ প্রতিমন্ত্রী আজাদ ॥ হবিগঞ্জ যেন কোনো বন্যায় প্লাবিত না হয় তার জন্য প্রকল্প গ্রহন করা হচ্ছে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) আজ নবীগঞ্জে মেরামতের ৩ মাসেই রাস্তার বেহাল দশা নবীগঞ্জ পৌরসভায় কোটি টাকার সরকারি যানবাহন অযত্নে নষ্ট নবীগঞ্জে মাঠ থেকে মরদেহ উদ্ধার ॥ হত্যার অভিযোগ চুনারুঘাটে চা-শ্রমিকদের ন্যায্য মজুরি ও ভূমির অধিকারের দাবিতে মানববন্ধন সাংবাদিক বদরুল আলমের পিতার ইন্তেকাল ॥ শোক হবিগঞ্জে সাইবার ক্রাইম মনিটরিং সেলের অভিযান ॥ টাকা ও মোবাইল উদ্ধার চুনারুঘাট আহম্মদাবাদ ইউনিয়ন বিএনপি সভাপতির গণসংযোগ

নবীগঞ্জে লন্ডন প্রবাসী আছাদ মিয়া’র সংবাদ সম্মেলন ॥ চাঁদা দাবী পুরন না করায় ভূমি জবর দখলের অপচেষ্টা করছে

  • আপডেট টাইম বৃহস্পতিবার, ২১ মে, ২০১৫
  • ৫৭৭ বা পড়া হয়েছে

নবীগঞ্জ প্রতিনিধি ॥ নবীগঞ্জের দেবপাড়া ইউনিয়নের সদরঘাট গ্রামের লন্ডন প্রবাসী আছাদ মিয়া পাল্টা সংবাদ সম্মেলন করে ইতিপূর্বে এক সংবাদ সম্মেলনে তার বিরুদ্ধে গ্রামবাসীর দেয়া বক্তব্য মিথ্যে দাবী করে উল্টো গ্রামের কয়েকজনের বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগ করেছেন।
গতকাল বুধবার দুপুরে নবীগঞ্জ প্রেসক্লাবে সদরঘাট গ্রামের লন্ডন প্রবাসী আছাদ মিয়া, মামদ আলী ও আলমগীর মিয়া এ সংবাদ সম্মেলনের আয়োজন করেন। লিখিত বক্তব্যে তারা দাবী করেন উপজেলার ভরারী মৌজাস্থ দাগ নং ৩৪০৩, জেএলনং ১৩১, মোয়াজী ১০ একর ৩৫ শতক এর মধ্যে ৯ একর ভূমি লন্ডন প্রবাসী আছাদ মিয়া এবং তার ভাইয়েরা খরিদ মূলে মালিক হয়ে ভোগদখল করে আসছেন। ওই ভুমিতে কাজ করতে গেলে পূর্ব দেবপাড়া গ্রামের আমীর হোসেন, মতলিব মিয়া, আব্দুর নুর, কাচন মিয়া, তাজুদ মিয়া, অলিদুর রহমান ও ছালিক মিয়াগংরা লন্ডন প্রবাসী আছাদ মিয়ার নিকট ৪ লাখ টাকা চাঁদা দাবী করে। তাদের দাবীকৃত চাঁদা না দেয়ায় মৃত খোর্শেদ উল্লার ছেলে আমীর হোসেন ও মৃত নুর মিয়ার ছেলে অলিদুর রহমান এর নেতৃত্বে একদল সন্ত্রাসী লন্ডন প্রবাসীর ভূমি জবর দখলের অপচেষ্টা করলে তিনি বাধা দেন। এক পর্যায়ে তাদের বিরুদ্ধে নবীগঞ্জ থানায় চাঁদাবাজি মামলাসহ বিজ্ঞ আদালতে ১৪৪ ধারায় পৃথক দু’টি মামলা দায়ের করেন। সংবাদ সম্মেলনে উক্ত লন্ডন প্রবাসী আছাদ মিয়া, মামদ মিয়া ও আলমগীর মিয়া অভিযোগ করে বলেন, পূর্র্ব দেবপাড়া গ্রামটি তিন ভাগে ভাগ হয়ে কবুলেশ্বর, হোসেনপুর ও পূর্ব দেবপাড়া হয়েছে। অথচ সংবাদ সম্মেলনে তিন গ্রাম দেখিয়ে তারা ঘোলাপানিতে মাছ শিকারের অপচেষ্ট করছে। তারা আরো বলেন, উক্ত ভূমি খেকোদের যন্ত্রনায় এলাকাবাসী অতিষ্ট। তাদের অত্যাচার নির্যাতনের ভয়ে কেউ মুখ খোলতে সাহস পায়না। তারা লন্ডন প্রবাসী আছাদ মিয়ার ভোগ দখলকৃত মালিকানা ৯ একর লায়েক পতিত রকম ভূমি জবর দখলের হীন উদ্দেশ্যে তাদের বিরুদ্ধে কুৎসা রটানো হচ্ছে। এ ছাড়া তারা সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাব দেন। এদিকে লন্ডন প্রবাসী আছাদ মিয়া, মামদ মিয়া ও আলমগীর মিয়াকে থানার দালাল ও র‌্যাবের সোর্স আখ্যায়িত করায় এর তীব্র নিন্দা জানান।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com