বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ০৪:২৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
মরহুম বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা রফিকের দাফন সম্পন্ন খোয়াই নদীর বাঁধ পরিদর্শনে পানি সম্পদ প্রতিমন্ত্রী আজাদ ॥ হবিগঞ্জ যেন কোনো বন্যায় প্লাবিত না হয় তার জন্য প্রকল্প গ্রহন করা হচ্ছে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) আজ নবীগঞ্জে মেরামতের ৩ মাসেই রাস্তার বেহাল দশা নবীগঞ্জ পৌরসভায় কোটি টাকার সরকারি যানবাহন অযত্নে নষ্ট নবীগঞ্জে মাঠ থেকে মরদেহ উদ্ধার ॥ হত্যার অভিযোগ চুনারুঘাটে চা-শ্রমিকদের ন্যায্য মজুরি ও ভূমির অধিকারের দাবিতে মানববন্ধন সাংবাদিক বদরুল আলমের পিতার ইন্তেকাল ॥ শোক হবিগঞ্জে সাইবার ক্রাইম মনিটরিং সেলের অভিযান ॥ টাকা ও মোবাইল উদ্ধার চুনারুঘাট আহম্মদাবাদ ইউনিয়ন বিএনপি সভাপতির গণসংযোগ

চুনারুঘাটে ৭শ পিস ইয়াবাসহ ৪ মাদক ব্যবসায়ী গ্রেফতার

  • আপডেট টাইম বুধবার, ২০ মে, ২০১৫
  • ৫৩৪ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ চুনারুঘাট পৌর এলাকায় ৭শ’ পিস ইয়াবা ট্যাবলেটসহ ৪ যুবককে আটক করেছে র‌্যাব। এসময় দু’টি মোটর সাইকেলও জব্দ করা হয়। সোমবার রাতে ক্রেতা সেজে র‌্যাব-৯ সিলেটের একটি দল তাদেরকে আটক করে। গ্রেফতারকৃতরা হলেন চুনারুঘাটের বড়াইল গ্রামের আবুল হোসেনের ছেলে আবুল কাশেম (২৫), ধলাইরপাড় গ্রামের মুজিবুর রহমানের ছেলে সুমন মিয়া (২০), চন্দনা গ্রামের আব্দুল লতিফের ছেলে আব্দুর রহমান মজুমদার (৪৫) ও বাগিয়ারগাঁও গ্রামের আব্দুল হাই শেখের ছেলে জুবায়ের শেখ (২২)।
র‌্যাব ও পুলিশ জানায়, সোমবার র‌্যাব সদস্যরা ক্রেতা সেজে যোগাযোগ করলে মাদক ব্যবসায়ীরা রাত ১০টায় চুনারুঘাট পৌর শহরের হাসপাতাল গেইট সংলগ্ন খায়ের হোটেলের সামনে আসতে বলে। নির্ধারিত সময়ে দুই পালসার মোটর সাইকেলযোগে আবুল কাশেম, সুমন মিয়া, আব্দুর রহমান মজুমদার ও জুবায়ের শেখ ইয়াবা বিক্রি করতে আসলে তাদেরকে আটক করে র‌্যাব-৯ এর সদস্যরা। পরে সোমবার দিবাগত রাত ৪টায় আটককৃতদের চুনারুঘাট থানায় হস্তান্তর করা হয়।
র‌্যাব-৯ এর সহকারী পুলিশ সুপার মঈন উদ্দিন চৌধুরী জানান, জব্দকৃত ইয়াবার বাজার মূল্য প্রায় মূল্য ২ লাখ ১০ হাজার টাকা। এগুলোর উন্নতমানের। আটককৃতদের স্বীকারোক্তি অনুযায়ী এর সাথে জড়িত অন্যান্যদের গ্রেফতারে অভিযান চলছে।
চুনারুঘাট থানার ওসি অমূল্য কুমার চৌধুরী জানান, মঙ্গলবার দুপুরে আটককৃত ৪ যুবককে আদালতে পাঠানো হয়েছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com