বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ০৪:৫৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
মরহুম বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা রফিকের দাফন সম্পন্ন খোয়াই নদীর বাঁধ পরিদর্শনে পানি সম্পদ প্রতিমন্ত্রী আজাদ ॥ হবিগঞ্জ যেন কোনো বন্যায় প্লাবিত না হয় তার জন্য প্রকল্প গ্রহন করা হচ্ছে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) আজ নবীগঞ্জে মেরামতের ৩ মাসেই রাস্তার বেহাল দশা নবীগঞ্জ পৌরসভায় কোটি টাকার সরকারি যানবাহন অযত্নে নষ্ট নবীগঞ্জে মাঠ থেকে মরদেহ উদ্ধার ॥ হত্যার অভিযোগ চুনারুঘাটে চা-শ্রমিকদের ন্যায্য মজুরি ও ভূমির অধিকারের দাবিতে মানববন্ধন সাংবাদিক বদরুল আলমের পিতার ইন্তেকাল ॥ শোক হবিগঞ্জে সাইবার ক্রাইম মনিটরিং সেলের অভিযান ॥ টাকা ও মোবাইল উদ্ধার চুনারুঘাট আহম্মদাবাদ ইউনিয়ন বিএনপি সভাপতির গণসংযোগ

নবীগঞ্জে সাংবাদিকদের সাথে নবাগত উপজেলা নির্বাহী অফিসারের মতবিনিময়

  • আপডেট টাইম বুধবার, ২০ মে, ২০১৫
  • ৬০৫ বা পড়া হয়েছে

নবীগঞ্জ প্রতিনিধি ॥ নবীগঞ্জ উপজেলার নবাগত নির্বাহী অফিসার মুহাম্মদ মাসুম বিল্লাহ নবীগঞ্জ উপজেলার সার্বিক উন্নয়নে নবীগঞ্জের কর্মরত সকল সাংবাদিকদের সহযোগিতা কামনা করেছেন। পাশাপাশি সাংবাদিকদের বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের জন্য প্রেসক্লাব নেতৃবৃন্দের প্রতি আহ্বান জানান। তিনি প্রশাসনের নানা রকম অনিয়ম দমনে আপোষহীন ভাবে কাজ করার ঘোষনা দেন। তিনি বলেন, নবীগঞ্জ শহরকে যানজট মুক্ত করতে অচিরেই ভ্রাম্যমান আদালতের মাধ্যমে সড়কের উপর ফুটপাতে দোকান পাট উচ্ছেদ করা হবে। গতকাল মঙ্গলবার বিকালে উপজেলা কমপ্লেক্সে নবীগঞ্জের জাতীয় ও স্থানীয় পত্রিকায় কর্মরত সাংবাদিকদের সাথে এক সৌজন্য স্বাক্ষাৎ ও মতবিনিময়কালে উপরোক্ত কথা গুলো বলেন। এ সময় উপস্থিত ছিলেন নবীগঞ্জ উপজেলা চেয়ারম্যান আলমগীর চৌধুরী। এছাড়া সাংবাদিকদের মধ্যে বক্তব্য রাখেন নবীগঞ্জ প্রেসক্লাব সভাপতি এটিএম সালাম, সিনিয়র সহ-সভাপতি এমএ আহমদ আজাদ, সাধারণ সম্পাদক মোঃ সরওয়ার শিকদার, সাধারণ সম্পাদক এম মছদ্দর আলী, সাবেক সভাপতি ফখরুল আহসান চৌধুরী, সাবেক সভাপতি আলহাজ্ব সাইফুল জাহান চৌধুরী, সাবেক সাধারণ সম্পাদক উত্তম কুমার পাল হিমেল, অর্থ সম্পাদক এম মুজিবুর রহমান, দৈনিক সিলেটের ডাক ও চ্যানেল এস প্রতিনিধি রাকিল হোসেন, অফিস সম্পাদক জাকির হোসেন চৌধুরী, আমাদের সময় প্রতিনিধি সলিল বরণ দাশ, নবীগঞ্জ নিউজ ডট কমের বার্তা সম্পাদক মতিউর রহমান মুন্না, দৈনিক সন্ধ্যা বাণী প্রতিনিধি শাহ মুছা আহমদ প্রমূখ।
উপজেলা নির্বাহী অফিসার মুহাম্মদ মাসুম বিল্লাহ, সাংবাদিকদের পাশাপাশি নবীগঞ্জের উন্নয়ন এবং আইনশৃংখলা রক্ষায় সকল শ্রেণী পেশার মানুষের সার্বিক সহযোগিতা কামনা করেন। এছাড়াও সাংবাদিকদের মানোন্নয়নে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস প্রদান করেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com