মঙ্গলবার, ০৭ এপ্রিল ২০২৬, ০৭:৪০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::

মাধবপুরে কলেজ ছাত্রীকে ধর্ষণের পর হত্যা ॥ ঢেড়শ ক্ষেত থেকে লাশ উদ্ধার

  • আপডেট টাইম সোমবার, ১৮ মে, ২০১৫
  • ৫৮৩ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ মাধবপুর উপজেলার ছাতিয়াইন ইউনিয়নের রামেশ্বর গ্রামে ঢেরশ জমি থেকে শিল্পী রানী সরকার (১৮) নামে এক কলেজ ছাত্রীর লাশ উদ্ধার করেছে পুলিশ। সে ওই গ্রামের বিনীত সরকারের কন্যা। ধারণা করা হচ্ছে ওই ছাত্রীকে ধর্ষণের পর হত্যা করে লাশ ফেলে গেছে দুর্বৃত্তরা।
জানা যায়, স্থানীয় কলেজের ছাত্রী শিল্পী রানী গত শুক্রবার খাওয়ার পর নিজ ঘরে ঘুমিয়ে পড়ে। শনিবার সকালে পরিবারের লোকজন খোজাখুজি করে তার কোনো সন্ধান না পেয়ে পার্শ্ববর্তী ঢেরশ ক্ষেতে শিল্পীর লাশ দেখতে পায়। এসময় তার জামা কাপড় ছেড়া ছিল। পুলিশকে খবর দিলে থানার এসআই আব্দুল আওয়াল লাশের সুরতহাল তৈরি করে ময়নাতদন্তের জন্য হবিগঞ্জ সদর হাসপাতাল মর্গে প্রেরণ করেন। ময়নাতদন্ত শেষে লাশ পরিবারের জিম্মায় দেয়া হয়। এ ঘটনায় ওই ছাত্রীর পিতা বাদী হয়ে গতকাল রবিবার মাধবপুর থানায় একটি এজাহার দায়ের করেন। এসআই আওয়াল জানান, লাশের গলা, গালে, বুকে আঘাতের চিহ্ন রয়েছে। ধারণা করা হচ্ছে ধর্ষণ পর তাকে হত্যা করা হয়েছে। ধর্ষকদের গ্রেফতারে অভিযান অব্যাহত আছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com