মঙ্গলবার, ০৭ এপ্রিল ২০২৬, ০২:৫৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::

ইংল্যান্ডে বিশেষ সম্মাননায় ভূষিত সাংবাদিক কায়ছারুল ইসলাম সুমন

  • আপডেট টাইম সোমবার, ১৮ মে, ২০১৫
  • ৪৫৩ বা পড়া হয়েছে

ইংল্যান্ড প্রতিনিধি ॥ দীর্ঘদিন ধরে মিডিয়ার মাধ্যমে কমিউনিটিতে বিশেষ অবদানের জন্য ইংল্যান্ডের  বার্মিংহামস্থ বাংলা প্রেসক্লাব এবং মীডল্যান্ডের সহ-সভাপতি কায়ছারুল ইসলাম সুমন এর কর্মের স্বীকৃতিস্বরূপ বিশেষ সম্মাননায় ভূষিত করেছে বার্মিংহাম সিটি কাউন্সিল। বার্মিংহাম সিটি কাউন্সিলের লর্ড মেয়র শফিক শাহ এ সনদ তুলে দেন। এ সময় তিনি আশা প্রকাশ করেন সমাজের বিবেক বলে বিবেচিত সাংবাদিকদের মাধ্যমে বহুজাতিক সমাজের এই বৃটেন আরো সমৃদ্ধ হবে। কর্মের স্বীকৃতির সনদ হাতে নিয়ে কায়ছারুল ইসলাম সুমন বলেন, যাদের হাত ধরে সাংবাদিকতায় আগমন এবং যাদের অনুপ্রেরনায় স্বপ্নীল চিন্তা-চেতনার বিকাশে কাজ করছি তাদের মধ্যে অন্যতম হাসান হাফিজুর রহমান পলক, কবি দেলোয়ার হুসেন মন্জু এবং বাংলা ভয়েস এর সম্পাদক মোহাম্মদ মারুফের নাম সর্বাগ্রে স্মরণ করছি। বিগত দিনে সাংবাদিকতা ছাড়াও কায়ছারুল ইসলাম সুমন গনমাধ্যম এনটিভি ইউকে এবং চ্যানেল নাইনের বিভিন্ন দায়িত্বে থেকে দক্ষতার পরিচয় দিয়েছেন। বর্তমানে এটিএনবাংলা ইউকের বার্মিংহাম, মীডল্যান্ড এবং নর্থ এর দায়িত্বে রয়েছেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com