শুক্রবার, ১০ জুলাই ২০২৬, ০১:৫৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
বাহুবলে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ২ ॥ আহত ২০ ভারী বৃষ্টিতে হবিগঞ্জ শহরে জলাবদ্ধতা ॥ চরম দুর্ভোগ কাগাপাশা ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও মেম্বারের বিরুদ্ধে সরকারি চাল বিক্রির অভিযোগ মানব পাচার মামলায় মাধবপুরের পুরাইকলা গ্রামের বাদল গ্রেফতার শহরতলীর আলম বাজারে প্রবাসীর উপর হামলার ঘটনায় দক্ষিণ বানিয়াচং এর ৫টি ইউনিয়নবাসীর প্রতিবাদ সংসদে মাধবপুর-নাসিরনগর আঞ্চলিক সড়ক সংস্কার ও কাষ্টি নদীর ওপর সেতু নির্মাণের দাবি এমপি ফয়সলের আলম বাজারে তুচ্ছ ঘটনা নিয়ে যুবককে ছুরিকাঘাতের অভিযোগ হবিগঞ্জের খোয়াই-কুশিয়ারা নদীর পানি বিপদসীমার ওপরে বাহুবলে আইনশৃঙ্খলার অবনতি ওসির প্রত্যাহারের দাবিতে মানববন্ধন মাধবপুরে স্কুল ছাত্রীকে শ্লীলতাহানির অভিযোগে যুবকের ৬ মাসের কারাদন্ড

নবীগঞ্জে অবৈধ দোকানপাট উচ্ছেদ অভিযান

  • আপডেট টাইম শুক্রবার, ১৫ মে, ২০১৫
  • ৪৪৭ বা পড়া হয়েছে

নবীগঞ্জ প্রতিনিধি ॥ নবীগঞ্জ পৌর শহরে অবৈধভাবে গড়ে উঠা দোকান উচ্ছেদ অভিযান শুরু হয়েছে। গতকাল বৃহস্পতিবার বেলা ৪ ঘটিকা থেকে ভ্রাম্যমানি আদালতের মাধ্যমে উচ্ছেদ অভিযান শুরু হয়। অভিযান পরিচালনা করেন উপজেলা নির্বাহী অফিসার ও ভ্রাম্যমান আদালতের বিচারক মুহাম্মদ মাসুম বিল্লাহ। এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভুমি) আনোয়ার হোসেন, থানার অফিসার ইনর্চাজ মোঃ আব্দুল বাতেন খাঁন, উপজেলা আওয়ামীলীগ ও বাজার ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক আলহাজ্ব সাইফুল জাহান চৌধুরী, পৌর সভার প্যানেল মেয়র শাহ রিজভী আহমদ খালেদ, প্রেসক্লাব সভাপতি ও কাউন্সিলর এটিএম সালাম, শ্রমিক ইউনিয়নের সভাপতি ইয়াওর মিয়া, কাউন্সিলর সন্তোষ দাশ, বাজার ব্যবসায়ী সমিতির যুগ্ম সম্পাদক জিল্লুর রহমান। স্থানীয় নতুন বাজার এলাকায় অবৈধভাবে গাড়ী পার্কিং করে রাখা এবং অবৈধভাবে গড়ে উঠা কাচামালের দোকান পাঠ বসিয়ে যানজটের সৃষ্টি করার প্রেক্ষিতেই এ অভিযান পরিচালনা করা হয়। অভিযান পরিচালনার সময় নির্বাহী অফিসার স্ব স্ব দোকান পাঠ নিজ দায়িত্বে সরিয়ে নেয়ার জন্য নির্দেশ দেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com