বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ০৮:৪৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
মরহুম বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা রফিকের দাফন সম্পন্ন খোয়াই নদীর বাঁধ পরিদর্শনে পানি সম্পদ প্রতিমন্ত্রী আজাদ ॥ হবিগঞ্জ যেন কোনো বন্যায় প্লাবিত না হয় তার জন্য প্রকল্প গ্রহন করা হচ্ছে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) আজ নবীগঞ্জে মেরামতের ৩ মাসেই রাস্তার বেহাল দশা নবীগঞ্জ পৌরসভায় কোটি টাকার সরকারি যানবাহন অযত্নে নষ্ট নবীগঞ্জে মাঠ থেকে মরদেহ উদ্ধার ॥ হত্যার অভিযোগ চুনারুঘাটে চা-শ্রমিকদের ন্যায্য মজুরি ও ভূমির অধিকারের দাবিতে মানববন্ধন সাংবাদিক বদরুল আলমের পিতার ইন্তেকাল ॥ শোক হবিগঞ্জে সাইবার ক্রাইম মনিটরিং সেলের অভিযান ॥ টাকা ও মোবাইল উদ্ধার চুনারুঘাট আহম্মদাবাদ ইউনিয়ন বিএনপি সভাপতির গণসংযোগ

বানিয়াচংয়ে গৃহবধূকে হাত-পা বেঁধে নির্যাতন

  • আপডেট টাইম সোমবার, ১১ মে, ২০১৫
  • ৫৯৭ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ বানিয়াচং উপজেলার দক্ষিণ সাঙ্গর গ্রামে যৌতুকের জন্য রোকেয়া বেগম (২৫) নামে এক গৃহবধু নির্যাতনের শিকার হয়েছে। তাকে ঘরে আটক করে হাত-পা বেঁধে নির্যাতন করে শ্বশুর বাড়ির লোকজন। আহতাবস্থায় তাকে উদ্ধার করে হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে ভর্তি করা হয়েছে।
আহত রোকেয়া বেগম জানান, ৫বছর পূর্বে বানিয়াচঙ্গ উপজেলার দক্ষিণ সাঙ্গর গ্রামের মোয়াজ্জিন হাফিজুর রহমান (৩০) এর সাথে তার বিয়ে হয়। বিয়ের পর থেকে যৌতুকের জন্য রোকেয়া বেগমের উপর নির্যাতন চালায় হাফিজ ও তার পরিবারের লোকজন।
শুক্রবার রাতে ফের যৌতুকের জন্য নির্যাতন করা হলে হাফিজুর রহমান ও তার মামা জিতু মিয়া মিলে হাত পা বেঁধে ঘরে আটকে রাখে এবং টাকা নিয়ে আসার জন্য তার ভাই মোশাহিদকে খবর দেয়া হয়। খবর পেয়ে শনিবার বিকেলে তার বোনকে হাত-পা বাঁধা অবস্থায় উদ্ধার করে হবিগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করে। এরপর থেকে রোকেয়ার স্বামী ও তার স্বজনরা আত্মগোপন করেছে।
বানিয়াচঙ্গ থানার ওসি নির্মলেন্দু চক্রবর্তী জানান, এ ব্যাপারে কেউ অভিযোগ করেনি। অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com