বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ০৫:০৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
মরহুম বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা রফিকের দাফন সম্পন্ন খোয়াই নদীর বাঁধ পরিদর্শনে পানি সম্পদ প্রতিমন্ত্রী আজাদ ॥ হবিগঞ্জ যেন কোনো বন্যায় প্লাবিত না হয় তার জন্য প্রকল্প গ্রহন করা হচ্ছে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) আজ নবীগঞ্জে মেরামতের ৩ মাসেই রাস্তার বেহাল দশা নবীগঞ্জ পৌরসভায় কোটি টাকার সরকারি যানবাহন অযত্নে নষ্ট নবীগঞ্জে মাঠ থেকে মরদেহ উদ্ধার ॥ হত্যার অভিযোগ চুনারুঘাটে চা-শ্রমিকদের ন্যায্য মজুরি ও ভূমির অধিকারের দাবিতে মানববন্ধন সাংবাদিক বদরুল আলমের পিতার ইন্তেকাল ॥ শোক হবিগঞ্জে সাইবার ক্রাইম মনিটরিং সেলের অভিযান ॥ টাকা ও মোবাইল উদ্ধার চুনারুঘাট আহম্মদাবাদ ইউনিয়ন বিএনপি সভাপতির গণসংযোগ

বাহুবলের জামায়াত শিবিরের ১১ নেতাকর্মীর জামিন না-মঞ্জুর

  • আপডেট টাইম সোমবার, ১১ মে, ২০১৫
  • ৫৪৪ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ বাহুবলে গাড়ি পোড়ানো মামলায় জামায়াত-শিবিরের ১১ নেতাকর্মীর জামিন আবারো নামঞ্জুর করেছেন আদালত। গতকাল রোববার বেলা ২টায় মামুনুর রহমান সিদ্দিকীর আদালতে তাদের জামিনের  আবেদন করলে আদালত তা নামঞ্জুর করেন। ১১ নেতাকর্মী হলেন-বাহুবল উপজেলা জামায়াতের আমির কাজী আব্দুর রউফ বাহার, শিবিরের সাবেক সভাপতি মোস্তফা আল হোসাইন, আজহারুল ইসলাম মোয়াজ, বাহুবল উত্তর শিবিরের সভাপতি শাহজাহান, দক্ষিণের সভাপতি জমির আলী, জামায়াত নেতা হাফিজুর রহমান মাসুক, হারুনুর রশিদ, জয়নাল আবেদিন সাগর, হাফেজ রকিব, এনামুল হক শিমাল ও হাফেজ জিয়া উদ্দিন।
আসামি পক্ষে মামলা পরিচালনা করেন, এ্যাডভোকেট হাফিজুল ইসলাম ও রমিজ আলী। গত ৪মে আদালতে হাজির হয়ে জামিন চাইলে জামিন মঞ্জুর না করে কারাগারে প্রেরণের নির্দেশ প্রদান করেন।
উল্লেখ্য, গত ২৩ মার্চ বাহুবল উপজেলার মিরপুরে একটি ট্রাকে আগুন দিয়ে পুড়িয়ে দেয় দুর্বৃত্তরা। এ ঘটনায় বাহুবল মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) নাঈম বাদী হয়ে পুলিশের বিশেষ ক্ষমতা আইনে মামলা করেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com