মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ০২:১৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
মাধবপুরে বোয়ালিয়া খালের উপর ঝুঁকিপূর্ণ সেতু ॥ আতঙ্কে এলাকাবাসী নবীগঞ্জে অধ্যক্ষ হুমায়ুনকে শোকজ টিউশন ফি নিয়ে টালবাহানা, সরকারি নির্দেশনা অমান্যসহ বিস্তর অভিযোগ হবিগঞ্জ জেলা পরিষদের উদ্যোগে বৃক্ষরোপণ স্বাধীন বাংলা ফুটবল দলের সদস্য বীর মুক্তিযোদ্ধা রোটারিয়ান ইঞ্জিনিয়ার ফনি ভুষন দাশ আর নেই নবীগঞ্জে অবৈধভাবে বালু উত্তোলনের অপরাধে ড্রেজার মালিককে ৫০ হাজার টাকা জরিমানা নবীগঞ্জে বসতঘর থেকে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার হবিগঞ্জে অনুষ্ঠিত হলো “গানে গানে জুলাই” শীর্ষক সংগীতানুষ্ঠান বাহুবলে মাছের খামারে মুরগির বিষ্ঠা ব্যবহার ॥ ৩০ হাজার টাকা জরিমানা হবিগঞ্জ জেলা ছাত্রদল নেতা রিংগনকে হুমকিদাতা মানসিকভাবে অসুস্থ-পুলিশ র‌্যাবের অভিযানে অপহরণ মামলার আসামি গ্রেপ্তার ॥ স্কুলছাত্রী উদ্ধার

মাধবপুরে পুলিশ এসল্ট মামলায় এক নারী সহ ৫ জন গ্রেফতার

  • আপডেট টাইম রবিবার, ১০ মে, ২০১৫
  • ৬১৪ বা পড়া হয়েছে

মাধবপুর প্রতিনিধি ॥ মাধবপুরে পুলিশকে মারধর ও গ্রেফতারী পরোয়ানার আসামীকে পালিয়ে যেতে সহযোগিতার অপরাধে এক নারীসহ ৫ জনকে গ্রেফতার করেছে পুলিশ। গতকাল শনিবার ভোর রাতে এস.আই মমিনুল ইসলামের নেতৃত্বে বিপুল সংখ্যক পুলিশ উপজেলার রিয়াজনগর গ্রামে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করে। গ্রেফতারকৃতরা হলো ইসলাম হোসেন (২২), মোঃ মাসুক মিয়া (২২), মোঃ নুর আলম (২৬), মোছাঃ জ্যোস্না আক্তার (৩০) ও মোবারক হোসেন (২৪)। মাধবপুর থানার অফিসার ইনচার্জ মোল্লা মনির হোসেন জানান-গত বৃহষ্পতিবার রাতে রিয়াজনগর গ্রামে এস.আই মমিনুল ইসলাম ও এএসআই আনিছুর রহমানের নেতৃত্বে একদল পুলিশ মালয়েশিয়া ফেরত বন মামলায় ৬টি গ্রেফতারী পরোয়ানার আসামী আইয়ুব আলী (৩৭)’র বাড়িতে অভিযান চালায়। এ সময় তার স্ত্রী ও আত্মীয় স্বজন সহ অন্তত ৪০/৫০ জন দু®কৃতিকারী পুলিশের কর্তব্য কাজে বাধা দিয়ে তাদের উপর বেপরোয়া হামলা করে। এ সময় আইয়ুব আলী পালিয়ে যায়। এস.আই মমিনুল ইসলাম জানায়-দু®কৃতিকারীরা অতর্কিত হামলা চালায়। হ্যান্ডকাপ পড়ানোর আগেই আইয়ুব আলী পালিয়ে যায়। এ ব্যাপারে মাধবপুর থানার এএসআই আনিছুর রহমান বাদী হয়ে ২৪ জনের নাম উল্লেখ করে ২৫/৩০ জনকে অজ্ঞাতনামা আসামী করে মাধবপুর থানায় পুলিশের উপর আঘাত ও কর্তব্য কাজে বাধার অভিযোগ এনে একটি মামলা দায়ের করে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com