মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ১১:৪৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
মাধবপুরে বোয়ালিয়া খালের উপর ঝুঁকিপূর্ণ সেতু ॥ আতঙ্কে এলাকাবাসী নবীগঞ্জে অধ্যক্ষ হুমায়ুনকে শোকজ টিউশন ফি নিয়ে টালবাহানা, সরকারি নির্দেশনা অমান্যসহ বিস্তর অভিযোগ হবিগঞ্জ জেলা পরিষদের উদ্যোগে বৃক্ষরোপণ স্বাধীন বাংলা ফুটবল দলের সদস্য বীর মুক্তিযোদ্ধা রোটারিয়ান ইঞ্জিনিয়ার ফনি ভুষন দাশ আর নেই নবীগঞ্জে অবৈধভাবে বালু উত্তোলনের অপরাধে ড্রেজার মালিককে ৫০ হাজার টাকা জরিমানা নবীগঞ্জে বসতঘর থেকে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার হবিগঞ্জে অনুষ্ঠিত হলো “গানে গানে জুলাই” শীর্ষক সংগীতানুষ্ঠান বাহুবলে মাছের খামারে মুরগির বিষ্ঠা ব্যবহার ॥ ৩০ হাজার টাকা জরিমানা হবিগঞ্জ জেলা ছাত্রদল নেতা রিংগনকে হুমকিদাতা মানসিকভাবে অসুস্থ-পুলিশ র‌্যাবের অভিযানে অপহরণ মামলার আসামি গ্রেপ্তার ॥ স্কুলছাত্রী উদ্ধার

বানিয়াচঙ্গে কালবৈশাখীর ঝড়ে ক্ষতিগ্রস্তদের মাঝে ত্রাণ বিতরণ

  • আপডেট টাইম শুক্রবার, ৮ মে, ২০১৫
  • ৪৪৮ বা পড়া হয়েছে

বানিয়াচং প্রতিনিধি ॥ বানিয়াচঙ্গে সাম্প্রতিক কালবৈশাখী ঝড়ে ক্ষতিগ্রস্তদের মাঝে ২য় পর্যায়ে ত্রাণ বিতরণ করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার বিকেলে বানিয়াচং সদর দক্ষিণ পশ্চিম ইউ.পি কমপ্লেক্স প্রাঙ্গনে সাম্প্রতিক ঝড়ে ইউনিয়নের ক্ষতিগ্রস্তদের মাঝে দূর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের বরাদ্দ থেকে জেলা প্রশাসক জিআর চাল উপজেলায় বরাদ্দ প্রদান করেন। উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ শামছুল ইসলাম ঝড়ে ইউনিয়নে দূর্গতদের তাৎক্ষনিক বিতরণের জন্য উপ-বরাদ্দ প্রদান করেন। বানিয়াচং সদর দক্ষিণ পশ্চিম ইউ.পি চেয়ারম্যান মুক্তিযোদ্ধা মোহাম্মদ আলী মমিন উপরোক্ত বরাদ্দ জরুরী ভিত্তিতে বিতরণ করেন। এসময় উপস্থিত ছিলেন বানিয়াচং উপজেলা পরিষদ চেয়ারম্যান শেখ বশীর আহমদ, পিআইও মেহেদী হাসান টিটু, বিআরডিবি চেয়ারম্যান মোঃ ইমরান মিয়া, ইউ.পি সদস্যা সাবেরা খাতুন, শিরিকা বেগম, আম্বিয়া খাতুন, ইউ.পি সদস্য মোতাব্বির হোসেন, নুর আহাম্মদ, আয়ুব আলী, ইউ.পি সচিব রাজেন চন্দ্র নন্দী, সমকাল বানিয়াচং প্রতিনিধি রায়হান উদ্দিন সুমন, উদ্যোক্তা আনছার আলী, টিসি বুলবুল ধর প্রমূখ।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com