বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ০৪:৫২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
মরহুম বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা রফিকের দাফন সম্পন্ন খোয়াই নদীর বাঁধ পরিদর্শনে পানি সম্পদ প্রতিমন্ত্রী আজাদ ॥ হবিগঞ্জ যেন কোনো বন্যায় প্লাবিত না হয় তার জন্য প্রকল্প গ্রহন করা হচ্ছে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) আজ নবীগঞ্জে মেরামতের ৩ মাসেই রাস্তার বেহাল দশা নবীগঞ্জ পৌরসভায় কোটি টাকার সরকারি যানবাহন অযত্নে নষ্ট নবীগঞ্জে মাঠ থেকে মরদেহ উদ্ধার ॥ হত্যার অভিযোগ চুনারুঘাটে চা-শ্রমিকদের ন্যায্য মজুরি ও ভূমির অধিকারের দাবিতে মানববন্ধন সাংবাদিক বদরুল আলমের পিতার ইন্তেকাল ॥ শোক হবিগঞ্জে সাইবার ক্রাইম মনিটরিং সেলের অভিযান ॥ টাকা ও মোবাইল উদ্ধার চুনারুঘাট আহম্মদাবাদ ইউনিয়ন বিএনপি সভাপতির গণসংযোগ

মাধবপুরে ইয়াছিন হত্যাকাণ্ড মামলায় মা-মেয়ে গ্রেফতার

  • আপডেট টাইম বৃহস্পতিবার, ৭ মে, ২০১৫
  • ৫৭৮ বা পড়া হয়েছে

আবুল হোসেন সবুজ, মাধবপুর থেকে ॥ মাধবপুরের হরিণখোলা গ্রামের ইয়াছিন হত্যা মামলার সঙ্গে জড়িত থাকার অভিযোগে একই গ্রামের সাজিদ মিয়ার স্ত্রী অনুফা বেগম (২৫) এবং শ্বাশুড়ী আমেনা বেগম (২৫)কে গ্রেফতার করেছে পুলিশ। গতকাল বুধবার ভোর রাতে পুলিশ অভিযান চালিয়ে উপজেলার সুলতানপুর গ্রাম থেকে পলাতক থাকাবস্থায় তাদেরকে গ্রেফতার করে। মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই মমিনুল ইসলাম জানান, উপজেলার হরিণখোলা গ্রামের সাজিদ মিয়ার স্ত্রী অনুফা বেগমের সঙ্গে একই গ্রামের ইয়াছিন মিয়া নামে এক যুবকের অবৈধ সম্পর্ককে কেন্দ্র করে অনুফার স্বামী সাজিদ, শ্বাশুরী আমেনা  দেবর ও আত্মীয় স্বজনরা মিলে ৩ মার্চ রাতে ইয়াছিনকে পিটিয়ে হত্যা করে। এ ঘটনায় ইয়াছিনের পিতা বাদশা মিয়া বাদী হয়ে মাধবপুর থানায় তাদের নামে একটি হত্যা মামলা দায়ের করে। এর পর থেকেই আসামীরা পলাতক ছিল।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com