বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ০৯:৪৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
মরহুম বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা রফিকের দাফন সম্পন্ন খোয়াই নদীর বাঁধ পরিদর্শনে পানি সম্পদ প্রতিমন্ত্রী আজাদ ॥ হবিগঞ্জ যেন কোনো বন্যায় প্লাবিত না হয় তার জন্য প্রকল্প গ্রহন করা হচ্ছে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) আজ নবীগঞ্জে মেরামতের ৩ মাসেই রাস্তার বেহাল দশা নবীগঞ্জ পৌরসভায় কোটি টাকার সরকারি যানবাহন অযত্নে নষ্ট নবীগঞ্জে মাঠ থেকে মরদেহ উদ্ধার ॥ হত্যার অভিযোগ চুনারুঘাটে চা-শ্রমিকদের ন্যায্য মজুরি ও ভূমির অধিকারের দাবিতে মানববন্ধন সাংবাদিক বদরুল আলমের পিতার ইন্তেকাল ॥ শোক হবিগঞ্জে সাইবার ক্রাইম মনিটরিং সেলের অভিযান ॥ টাকা ও মোবাইল উদ্ধার চুনারুঘাট আহম্মদাবাদ ইউনিয়ন বিএনপি সভাপতির গণসংযোগ

র‌্যালি ও সমাবেশের মধ্য দিয়ে বিশ্ব এ্যাজমা দিবস পালিত

  • আপডেট টাইম বৃহস্পতিবার, ৭ মে, ২০১৫
  • ৫৮২ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ নেই কোন ভয়, এ্যাজমা নিয়ন্ত্রণ হয়।  আমাদের ভিষন এ্যাজমা রাখব নিয়ন্ত্রণ। এ প্রতিপাদ্য নিয়ে হবিগঞ্জে পালিত হল বিশ্ব এ্যাজমা দিবস। এ উপলক্ষে গতকাল বুধবার সকাল ১১টায় বাংলাদেশ এ্যাজমা চেক ফাউন্ডেশন হবিগঞ্জ শাখার উদ্যোগে শহরের আর ডি হল থেকে একটি র‌্যালি বের করা হয়। র‌্যালিটি শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে নিমতলায় গিয়ে শেষ হয়। সেখানে হবিগঞ্জ এ্যাজমা চেক ফাউন্ডেশনের সভাপতি অ্যাডভোকেট মো. আলাউদ্দিন তালুকদারের সভাপতিত্বে সমাবেশে বক্ত্য রাখেন, হবিগঞ্জ এ্যাজমা চেক ফাউন্ডেশনের সাধারন সম্পাদক আব্দুল জলিল তালুকদার, যুগ্ম সাধারন সম্পাদক আব্দুল হান্নান, সাংগঠনিক সম্পাদক মুহিত মিয়া, চুনারুঘাট এ্যাজমা চেক ফাউন্ডেশনের সভাপতি হুসাইন আলী রাজন প্রমূখ।
সমাবেশে বক্তারা বলেন, এ্যাজমা নিয়ন্ত্রণ না থাকলে বিভিন্ন ঝুকিপূর্ণ বিপদ হতে পারে। হাঁপানি বা এ্যাজমা সম্পর্কে কিছু ভুল ধারণা আছে যা সত্যি নয়। হাঁপানি বা এ্যাজমা সম্পর্কে জানা এবং এ রোগ নিয়ন্ত্রণে রাখার জন্য মানুষকে আরো সচেতন হওয়ার আহবান জানান। র‌্যালিতে বিভিন্ন উপজেলা এ্যাজমা চেক ফাউন্ডেশনের নেতৃবৃন্দ অংশ নেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com