মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ০৮:৫০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
মাধবপুরে বোয়ালিয়া খালের উপর ঝুঁকিপূর্ণ সেতু ॥ আতঙ্কে এলাকাবাসী নবীগঞ্জে অধ্যক্ষ হুমায়ুনকে শোকজ টিউশন ফি নিয়ে টালবাহানা, সরকারি নির্দেশনা অমান্যসহ বিস্তর অভিযোগ হবিগঞ্জ জেলা পরিষদের উদ্যোগে বৃক্ষরোপণ স্বাধীন বাংলা ফুটবল দলের সদস্য বীর মুক্তিযোদ্ধা রোটারিয়ান ইঞ্জিনিয়ার ফনি ভুষন দাশ আর নেই নবীগঞ্জে অবৈধভাবে বালু উত্তোলনের অপরাধে ড্রেজার মালিককে ৫০ হাজার টাকা জরিমানা নবীগঞ্জে বসতঘর থেকে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার হবিগঞ্জে অনুষ্ঠিত হলো “গানে গানে জুলাই” শীর্ষক সংগীতানুষ্ঠান বাহুবলে মাছের খামারে মুরগির বিষ্ঠা ব্যবহার ॥ ৩০ হাজার টাকা জরিমানা হবিগঞ্জ জেলা ছাত্রদল নেতা রিংগনকে হুমকিদাতা মানসিকভাবে অসুস্থ-পুলিশ র‌্যাবের অভিযানে অপহরণ মামলার আসামি গ্রেপ্তার ॥ স্কুলছাত্রী উদ্ধার

নবীগঞ্জে দু’দলের সংঘর্ষে মহিলাসহ আহত ২০

  • আপডেট টাইম মঙ্গলবার, ৫ মে, ২০১৫
  • ৫৯২ বা পড়া হয়েছে

আমলগীর মিয়া, নবীগঞ্জ থেকে ॥ নবীগঞ্জ উপজেলার বাউসা ইউনিয়নের পাইকপাড়া গ্রামে রাস্তার বিরোধকে কেন্দ্র করে দু’পক্ষের দফায় দফায় সংঘর্ষে মহিলাসহ ২০ জন আহত হয়েছে। আহতের মধ্যে উভয় পক্ষের ৮ জনকে নবীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি ও প্রাথমিক চিকিৎসা প্রদান করা হয়েছে।
জানা যায়, উল্লেখিত গ্রামের লেভেন আহমদের সাথে একই গ্রামের সুহেল মিয়া, আঃ তাহিদ শাহিনুর গংদের দীর্ঘদিন ধরে রাস্তা নিয়ে বিরোধ চলে আসছিল। এর জের ধরে সুহেল মিয়ার সাথে লেভেন আহমদের স্ত্রী লাভলী বেগমের গতকাল সোমবার বিকেলে কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে হামলায় আহত হয় লাভলী বেগম। এ সময় তাকে রক্সায় লেভেন মিয়ার মা খানম বেগম ও তার বোন ফাতেমা বেগম এগিয়ে গেলে তাদেরকেও মারধর করা হয়। এ সময় উত্তেজনা বিরাজ করলে মুরুব্বীদের হস্তক্ষেপে পরিস্থিতি মান্ত হয়।  সন্ধ্যায় লেভেন আহমদের আহত মা, স্ত্রী ও বোনকে নবীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে প্রতিপক্ষের সুহেল মিয়া গংরাও হাসপাতালে চিকিৎসা নিতে আসেন। এতে উভয় পক্ষের লোকজন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে বাকবিতন্ডার এক পর্যায়ে সংঘর্ষে জড়িয়ে পড়েন। এতে উভয় পক্ষের মহিলাসহ ২০ জন আহত হন। আহতের মধ্যে ল্ভালী বেগম (২৮), খানম বেগম (৬০), ফাতেমা বেগম (৩০), জামাল আহমদ (৩০), পারভিন বেগম (৩০), আঃ তাহিদ (৭৫), মাসুদ (১৯) ও লেভেন আহমদ (৪৫) কে নবীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি ও প্রাথমিক চিকিৎসা প্রদান করা হয়।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com