মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ০৩:১১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
মাধবপুরে বোয়ালিয়া খালের উপর ঝুঁকিপূর্ণ সেতু ॥ আতঙ্কে এলাকাবাসী নবীগঞ্জে অধ্যক্ষ হুমায়ুনকে শোকজ টিউশন ফি নিয়ে টালবাহানা, সরকারি নির্দেশনা অমান্যসহ বিস্তর অভিযোগ হবিগঞ্জ জেলা পরিষদের উদ্যোগে বৃক্ষরোপণ স্বাধীন বাংলা ফুটবল দলের সদস্য বীর মুক্তিযোদ্ধা রোটারিয়ান ইঞ্জিনিয়ার ফনি ভুষন দাশ আর নেই নবীগঞ্জে অবৈধভাবে বালু উত্তোলনের অপরাধে ড্রেজার মালিককে ৫০ হাজার টাকা জরিমানা নবীগঞ্জে বসতঘর থেকে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার হবিগঞ্জে অনুষ্ঠিত হলো “গানে গানে জুলাই” শীর্ষক সংগীতানুষ্ঠান বাহুবলে মাছের খামারে মুরগির বিষ্ঠা ব্যবহার ॥ ৩০ হাজার টাকা জরিমানা হবিগঞ্জ জেলা ছাত্রদল নেতা রিংগনকে হুমকিদাতা মানসিকভাবে অসুস্থ-পুলিশ র‌্যাবের অভিযানে অপহরণ মামলার আসামি গ্রেপ্তার ॥ স্কুলছাত্রী উদ্ধার

এরশাদ ও কাজী জাফর জাতীয় পার্টি বহিষ্কার

  • আপডেট টাইম শুক্রবার, ২৯ নভেম্বর, ২০১৩
  • ৬৯৪ বা পড়া হয়েছে

এক্সপ্রেস রিপোর্ট ॥ দলের শৃঙ্খলা ভঙ্গ করায় জাতীয় পার্টিতে পাল্টাপাল্টি বহিষ্কারের ঘটনা ঘটেছে। দলটির চেয়ারম্যান এইচ এম এরশাদ প্রেসিডিয়াম সদস্য কাজী জাফর আহমেদকে বহিষ্কার করেছেন। বৃহস্পতিবার দুপুরে বারিধারার একটি রেস্তোরাঁয় সাংবাদিকদের সাথে মতবিনিময়কালে এরশাদ তার এ সিদ্ধান্তের কথা জানান। অপর দিকে কাজী জাফর আহমেদ তাকে বহিষ্কারের খবর পেয়ে এরশাদকে দল থেকে বহিষ্কারের ঘোষণা দেন। তিনি দাবি করেন, জাতীয় পার্টি থেকে এরশাদকেই বহিষ্কার করা হয়েছে।
গত ২৩ নভেম্বর এরশাদের সমালোচনা করে কাজী জাফর আহমেদ একটি বিবৃতি দেন। বিবৃতিতে তিনি বলেন, ‘শেখ হাসিনার অধীনে তথাকথিত নির্বাচনকালীন ‘সর্বদলীয়’ সরকারে অংশগ্রহণ করেছেন হুসেইন মুহম্মদ এরশাদ। এ ঘটনায় শুধু আমি নই, সমগ্র জাতি হতভম্ব ও স্তম্ভিত।’ এরশাদকে বিশ্বাসঘাতক হিসেবেও অভিহিত করেন জাতীয় পার্টির এ প্রেসিডিয়াম সদস্য। বিবৃতি দেয়ার পর থেকে তার বিরুদ্ধে শৃঙ্খলা ভঙ্গের দায়ে বহিষ্কারের গুঞ্জন শুরু হয়।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com