বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ১২:৪০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
মাধবপুরে বোয়ালিয়া খালের উপর ঝুঁকিপূর্ণ সেতু ॥ আতঙ্কে এলাকাবাসী নবীগঞ্জে অধ্যক্ষ হুমায়ুনকে শোকজ টিউশন ফি নিয়ে টালবাহানা, সরকারি নির্দেশনা অমান্যসহ বিস্তর অভিযোগ হবিগঞ্জ জেলা পরিষদের উদ্যোগে বৃক্ষরোপণ স্বাধীন বাংলা ফুটবল দলের সদস্য বীর মুক্তিযোদ্ধা রোটারিয়ান ইঞ্জিনিয়ার ফনি ভুষন দাশ আর নেই নবীগঞ্জে অবৈধভাবে বালু উত্তোলনের অপরাধে ড্রেজার মালিককে ৫০ হাজার টাকা জরিমানা নবীগঞ্জে বসতঘর থেকে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার হবিগঞ্জে অনুষ্ঠিত হলো “গানে গানে জুলাই” শীর্ষক সংগীতানুষ্ঠান বাহুবলে মাছের খামারে মুরগির বিষ্ঠা ব্যবহার ॥ ৩০ হাজার টাকা জরিমানা হবিগঞ্জ জেলা ছাত্রদল নেতা রিংগনকে হুমকিদাতা মানসিকভাবে অসুস্থ-পুলিশ র‌্যাবের অভিযানে অপহরণ মামলার আসামি গ্রেপ্তার ॥ স্কুলছাত্রী উদ্ধার

নবীগঞ্জে ভয়াবহ অগ্নিকান্ড বসতঘর পুড়ে ছাই

  • আপডেট টাইম রবিবার, ৩ মে, ২০১৫
  • ৬২৭ বা পড়া হয়েছে

নবীগঞ্জ প্রতিনিধি ॥ নবীগঞ্জ উপজেলার সমরগাঁও গ্রামের লেবাছ মিয়ার বসতঘরে গত শুক্রবার দিবাগত রাত ৯ টার দিকে এক ভয়াবহ অগ্নিকান্ডে সম্পুর্ণ ঘর ভস্মিভুত হয়েছে। এতে প্রায় আড়াই লক্ষাধিক টাকার ক্ষতিসাধিত হয়েছে বলে স্থানীয় সূত্রে জানা গেছে। খবর পেয়ে নবীগঞ্জ দমকল বাহিনীর একটি দল ঘটনাস্থলে পৌছে স্থানীয় লোকদের সহযোগিতায় আগুন নিয়ন্ত্রনে আনতে সক্ষম হয়। স্থানীয় সূত্রে জানা গেছে, উপজেলার কুর্শি ইউনিয়নের সমরগাঁও গ্রামের লেবাছ মিয়া ও তার পরিবারের লোকজন শুক্রবার দিবাগত রাতে খাওয়া-ধাওয়া শেষে ঘুমিয়ে পড়েন। রাত ৯ টার দিকে তার বসত ঘরে আগুনে দাউ দাউ করতে দেখে দ্রুত ঘর থেকে বের হয়ে সু-চিৎকার শুরু করেন। তিনিসহ পরিবারের লোকজন বেঁেচ গেলেও তার বসত ঘরটি রক্ষা করতে পারেন নি স্থানীয় লোকজন ও দমকল বাহিনী। তারা আসার পূর্বেই সম্পূর্ণ ঘরটি পুড়ে ছাই হয়ে যায়। অগ্নিকান্ডের কারণ জানা না গেলেও ক্ষতিগ্রস্ত লেবাছ মিয়ার দাবী কেউ শক্রতা বসত তার ঘরে আগুন দিয়েছে। উক্ত অগ্নিকান্ডের ঘটনায় লেবাছ মিয়ার প্রায় আড়াই লাখ টাকার মালামাল ক্ষতি সাধিত হয়েছে। এ ব্যাপারে নবীগঞ্জ ফায়ার ষ্টেশনের ভারপ্রাপ্ত অফিসার তৈয়ব আলী হাওলাদার জানান, খবর পেয়ে তারা পৌছার আগেই ঘরটি সম্পুর্ণ ভুস্মিভুত হয়ে যায়। স্থানীয় ওয়ার্ড মেম্বার আব্দাল মিয়া এ ব্যাপারে বলেন, আগুনের কারণ তারা জানেন না। তবে এ অগ্নিকান্ডে লেবাছ মিয়ার প্রায় আড়াই লাখ টাকা ক্ষতিগ্রস্ত হয়েছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com