শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬, ১২:২৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
মরহুম বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা রফিকের দাফন সম্পন্ন খোয়াই নদীর বাঁধ পরিদর্শনে পানি সম্পদ প্রতিমন্ত্রী আজাদ ॥ হবিগঞ্জ যেন কোনো বন্যায় প্লাবিত না হয় তার জন্য প্রকল্প গ্রহন করা হচ্ছে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) আজ নবীগঞ্জে মেরামতের ৩ মাসেই রাস্তার বেহাল দশা নবীগঞ্জ পৌরসভায় কোটি টাকার সরকারি যানবাহন অযত্নে নষ্ট নবীগঞ্জে মাঠ থেকে মরদেহ উদ্ধার ॥ হত্যার অভিযোগ চুনারুঘাটে চা-শ্রমিকদের ন্যায্য মজুরি ও ভূমির অধিকারের দাবিতে মানববন্ধন সাংবাদিক বদরুল আলমের পিতার ইন্তেকাল ॥ শোক হবিগঞ্জে সাইবার ক্রাইম মনিটরিং সেলের অভিযান ॥ টাকা ও মোবাইল উদ্ধার চুনারুঘাট আহম্মদাবাদ ইউনিয়ন বিএনপি সভাপতির গণসংযোগ

মাধবপুরে বিদ্যুৎ প্ল্যান্টের সাব ঠিকাদারী প্রতিষ্ঠানের খামখেয়ালিপনায় ৩ উপজেলা বিদ্যুৎবিহীন ১২ ঘন্টা

  • আপডেট টাইম শুক্রবার, ১ মে, ২০১৫
  • ৬১১ বা পড়া হয়েছে

মাধবপুর প্রতিনিধি ॥ মাধবপুর উপজেলার শাহজীবাজারে নির্মাণাধীন ৩৩০ কেবি বিদ্যুত প্ল্যান্টের চিনা ঠিকাদারী প্রতিষ্টানের সাব ঠিকাদারের লোকজনের খামখেয়ালীপনার কারনে ৩৩ কেবি সঞ্চালন লাইনের দুটি খুটি ভেঙ্গে ৩ উপজেলায় ১২ ঘন্টা সরবরাহ বন্ধ ছিল। ফলে ৩ উপজেলার লাখ লাখ জনসাধারণ সারা রাত ব্যাপি চরম দুভোর্গ পোহাতে হয়। এ ব্যাপারে হবিগঞ্জ পল্লী বিদ্যুত সমিতি নোয়াপাড়া জোনাল অফিসের পক্ষ থেকে থানায় জিডি করা হয়েছে। অভিযোগ সূত্রে জানাযায়-উপজেলার শাহজীবাজারে নির্মাণাধীন ৩৩০ বিদ্যুত প্ল্যান্টের ঠিকাদারী প্রতিষ্টানের সাব ঠিকাদার মেসার্স এ.এইচ.এন্টারপ্রাইজের লোকজন অপরিকল্পিত ভাবে ওই প্ল্যান্টের পার্শ¦ দিয়ে বয়ে যাওয়া ৩৩ কেবি সঞ্চালন লাইনের খুঁটির গোড়া থেকে গর্ত করে মাটি কেটে নিয়ে যাওয়ায় বুধবার বিকাল সোয়া ৫টার দিকে দু’টি খুঁটি ভেঙ্গে মাটিতে পড়ে যায়। সাথে সাথে ৩ উপজেলার বিদ্যুত সরবরাহ বন্ধ হয়ে যায়। পরে হবিগঞ্জ পল্লী বিদ্যুত সমিতি নোয়াপাড়া জোনাল অফিসের লোকজন সারা রাত ব্যাপি কাজ করে গতকাল বৃহস্পতিবার সকাল ৫টার দিকে বিদ্যুৎ লাইন চালু করে। এ ব্যাপারে হবিগঞ্জ পল্লী বিদ্যুত সমিতি নোয়াপাড়া জোনাল অফিসের ডিজিএম এ.কে.এম.আজাদের সাথে যোগাযোগ করলে তিনি বলেন- তাদের খামখেয়ালীপনায় আমাদের ব্যাপক ক্ষতিসহ ৩ উপজেলার জনসাধারন দুর্ভোগ পোহাতে হয়েছে। এ ব্যাপারে থানায় জিডি করা হয়েছে। এ ব্যাপারে থানার অফিসার ইনচার্জ মোল্লা মনির হোসেনের সাথে যোগাযোগ করলে তিনি বলেন এ ব্যাপারে পল্লী বিদ্যুত সমিতি একটি জিডি করেছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com