শুক্রবার, ১৩ ফেব্রুয়ারী ২০২৬, ১১:৫৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
হবিগঞ্জের ৪টি আসনেই বিএনপির নিরঙ্কুশ বিজয় নবীগঞ্জে ব্যালট ছিড়ে ফেলাসহ দুর্ব্যবহারের অভিযোগে যুক্তরাজ্য প্রবাসী গোলাম রসুলকে কারাদন্ড হবিগঞ্জে ১৬ প্রার্থীর জামানত বাজেয়াপ্ত বানিয়াচংয়ে বিএনপি-খেলাফত মজলিস প্রার্থীর সমর্থকদের ধাওয়া পাল্টা ॥ ১ জনের কারাদন্ড হবিগঞ্জ-৩ আসনে বিএনপির বিজয়ী প্রার্থী জিকে গউছকে জামায়াত প্রার্থীর অভিনন্দন আজ ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন প্রতিটি আসনেই লড়াই হবে দ্বি-মূখী বানিয়াচঙ্গের সুনারু গ্রামে ভোট কেন্দ্রে অগ্নিসংযোগের চেষ্টা হবিগঞ্জ-৩ আসনে জামায়াত প্রার্থীর নির্বাচনী কার্যালয় ছাড়ার নির্দেশ প্রশাসনের নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন বাহুবলে পাওনা টাকা নিয়ে ছুরিকাঘাতে যুবক নিহত হবিগঞ্জ-৩ আসনে ৩২টি ঝুকিপূর্ণ কেন্দ্র নিয়ে জামায়াতে ইসলামীর অভিযোগ

বানিয়াচঙ্গে ১৫দিন ব্যাপী প্রাক প্রাথমিক শিক্ষা প্রশিক্ষণ শুরু

  • আপডেট টাইম বৃহস্পতিবার, ৩০ এপ্রিল, ২০১৫
  • ৬৯৫ বা পড়া হয়েছে

বানিয়াচং প্রতিনিধি ॥ বানিয়াচং উপজেলা প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের অর্ধমাস ব্যাপী প্রাক প্রাথমিক শিক্ষা বিষয়ে ৩য় ব্যাচ প্রশিক্ষণ শুরু হয়েছে। গতকাল বুধবার সকাল ৯টায় বানিয়াচং চৌধুরী পাড়া সরকারী প্রাথমিক বিদ্যালয়স্থ রিসোর্স সেন্টারের হলরুমে আয়োজিত প্রশিক্ষণ কর্মশালা পরিচালনা ও সঞ্চালনা করছেন প্রশিক্ষক ইউআরসি ইন্সট্রাক্টর মোহাম্মদ ইকবাল হোসেন ও সহকারী উপজেলা শিক্ষা অফিসার সুব্রত কুমার দাস। প্রশিক্ষণ উদ্বোধনে শুভেচ্ছা বক্তব্য রাখেন হবিগঞ্জ জেলা ইউ.পি চেয়ারম্যান সমিতির সভাপতি ও বানিয়াচং এডুকেশন নেটওয়ার্ক এর চেয়ারম্যান মুক্তিযোদ্ধা মোহাম্মদ আলী মমিন ছাড়াও মন্দরী ইউ.পি চেয়ারম্যান জালাল উদ্দিন খন্দকার। অন্যান্যের মধ্যে বক্তৃতা করেন প্রশিক্ষণার্থী শিক্ষক হোসেন আরা বেগম, সুকেশ চন্দ্র চৌধুরী, আরিফা বিনতে আমীর, বিলকিছ আক্তার, মোহাম্মদ গিয়াস উদ্দিন, সন্তোষ কুমার দেব নাথ, সেলিনা খাতুন, রুমা রানী চৌধুরী, সুমা রানী চৌধুরী, চন্দনা দাশ, সঞ্চিতা রানী দাস, মৌলুদা আক্তার, মাহমুদা আক্তার, নিবেদিতা ভট্টাচার্য্য, শাহিনা ইয়াছমিন, শেখ ফারজানা বেগম প্রমুখ। আগামী ১২মে প্রাক প্রাথমিক শিক্ষা প্রশিক্ষণ সমাপ্ত হবে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com