মঙ্গলবার, ০৭ এপ্রিল ২০২৬, ০৩:৪৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::

শহরে ভ্রাম্যমান আদালতের অভিযান বিভিন্ন প্রতিষ্ঠানকে জরিমানা প্রদান

  • আপডেট টাইম বুধবার, ২৯ এপ্রিল, ২০১৫
  • ৭৩৬ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ শহরে পৃথক দু’টি ভ্রাম্যমান আদালত পরিচালনা করা হয়েছে। গতকাল মঙ্গলবার সকালে সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা আশফাকুর রহমানের নেতৃত্বে পরিচালিত মোবাইল কোর্ট শায়েস্তানগর বাজার এলাকার শাহজালাল মিষ্টির দোকানকে অপরিষ্কার ও অপরিচ্ছন্নতার অভিযোগে ৩ হাজার টাকা, মাছ বাজারের চা ষ্টলকে একই অভিযোগে ৫শ টাকা, ৫টি মোটর সাইকেলকে ৫শ করে ২৫শ টাকা জরিমানা করা হয়।
অপরদিকে দুপুরে নির্বাহী ম্যাজিস্ট্রেট উম্মে কুলসুমের নেতৃত্বে রাজনগর এলাকায় পরিচালিত ভ্রাম্যমান আদালত আড্ডা ফাষ্ট ফুডকে লাইসেন্স না থাকায় ১ হাজার টাকা, স্পাইসি হার্টকে লাইসেন্স ও অপরিচ্ছন্নতার জন্য ২ হাজার টাকা জরিমানা করা হয়। মোবাইল কোর্টগুলোকে সহযোগিতা করেন এসআই কৃষ্ণ মোহন দেবনাথ ও গোলাম মোস্তফাসহ একদল পুলিশ।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com