মঙ্গলবার, ০৭ এপ্রিল ২০২৬, ১২:৩৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::

হবিগঞ্জ জেলা আইনজীবী সমিতির ১ কোটি ৩১ লাখ টাকার বাজেট

  • আপডেট টাইম বুধবার, ২৯ এপ্রিল, ২০১৫
  • ৭৯৩ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ ১৪২২ বাংলা (২০১৫-১৬) সনের জন্য হবিগঞ্জ জেলা আইনজীবী সমিতির ১ কোটি ৩১ লাখ ২৫ হাজার টাকার বাজেট ঘোষণা করা হয়েছে। গত সোমবার রাতে আইনজীবী সমিতির বার্ষিক সাধারণ সভা শেষে নতুন নির্বাচিত কমিটির সাধারণ সম্পাদক এডভোকেট সুবির রায় এ বাজেট পেশ করেন। সভায় সভাপতি এডভোকেট সালেহ উদ্দিন আহমেদ তা আলোচনার জন্য উন্মোক্ত করে দেন। বাজেটের উপর আলোচনায় অংশ নেন সাবেক সভাপতি এডভোকেট আব্দুর রউফ, সাবেক সভাপতি এডভোকেট ফজলে আলী, এডােভাকেট কুতুব উদ্দিন জুয়েল প্রমুখ। বাজেটে আয়ের খাত অপরিবর্তিত রেখে ওকালতনামা ৫০ টাকার স্থলে ৬০ টাকা, জামিন নামা ৩৫ টাকার স্থলে ৪০ টাকা, এফিডেভিট ফরম ১৫ টাকার স্থলে ২০ টাকা করা হয়।
বিদায়ী কমিটির সেক্রেটারী এডভোকেট মনজুর উদ্দিন শাহিন বার্ষিক প্রতিবেদন পেশ করেন এবং বিদায়ী কমিটির সভাপতি এডভোকেট চৌধুরী আশরাফুল বারী নোমান বার্ষিক প্রতিবেদন অনুমোদন করার আহবান জানালে তা গৃহীত হয়।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com