বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬, ০৮:৪৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
বাহুবলে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ২ ॥ আহত ২০ ভারী বৃষ্টিতে হবিগঞ্জ শহরে জলাবদ্ধতা ॥ চরম দুর্ভোগ কাগাপাশা ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও মেম্বারের বিরুদ্ধে সরকারি চাল বিক্রির অভিযোগ মানব পাচার মামলায় মাধবপুরের পুরাইকলা গ্রামের বাদল গ্রেফতার শহরতলীর আলম বাজারে প্রবাসীর উপর হামলার ঘটনায় দক্ষিণ বানিয়াচং এর ৫টি ইউনিয়নবাসীর প্রতিবাদ সংসদে মাধবপুর-নাসিরনগর আঞ্চলিক সড়ক সংস্কার ও কাষ্টি নদীর ওপর সেতু নির্মাণের দাবি এমপি ফয়সলের আলম বাজারে তুচ্ছ ঘটনা নিয়ে যুবককে ছুরিকাঘাতের অভিযোগ হবিগঞ্জের খোয়াই-কুশিয়ারা নদীর পানি বিপদসীমার ওপরে বাহুবলে আইনশৃঙ্খলার অবনতি ওসির প্রত্যাহারের দাবিতে মানববন্ধন মাধবপুরে স্কুল ছাত্রীকে শ্লীলতাহানির অভিযোগে যুবকের ৬ মাসের কারাদন্ড

চুনারুঘাটে হত্যা মামলার পলাতক সানু গ্রেফতার

  • আপডেট টাইম বুধবার, ২৯ এপ্রিল, ২০১৫
  • ৮১২ বা পড়া হয়েছে

চুনারুঘাট প্রতিনিধি ॥ চুনারুঘাট উপজেলার শানখলা ইউনিয়নের বদরগাজী গ্রাম থেকে চুনারুঘাট থানা পুলিশ বিশেষ অভিযান চালিয়ে গোপন সংবাদের ভিত্তিতে চুনারুঘাট থানার এস.আই সাজিদের নেতৃত্বে একদল পুলিশ অভিযানকালে নাসিরনগর থানার হত্যা মামলার পলাতক ওয়ারেন্টের আসামী সানু মিয়া (৩০) কে গ্রেফতার করে থানা পুলিশ।
জানা যায়, গতকাল মঙ্গলবার বিকাল ৫টার দিকে উপজেলার শানখলা ইউনিয়নের বদরগাজী এলাকা থেকে বি-বাড়িয়া জেলার নাসিরনগর থানার পলাতক হত্যা মামলার ওয়ারেন্টের আসামী সানু মিয়া (৩০) কে গোপন সংবাদের ভিত্তিতে বিশেষ অভিযানে গ্রেফতার করে চুনারুঘাট থানায় নিয়ে আসে। পুলিশ সূত্রে জানা যায়, নাসিরনগর থানার খান্দুরা গ্রামের পিতা মবুল হোসেনের পুত্র সানু মিয়া (৩০)। তার বিরুদ্ধে হত্যা মামলার গ্রেফতারী পরোয়ানা ছিল। পরে চুনারুঘাট থানা পুলিশ নাসিরনগর থানা পুলিশকে জানালে সেখান থেকে এস.আই ফয়জুল হকের কাছে আসামীকে পুলিশের জিম্মায় দেওয়া হয়। অন্য দিকে এস.আই সুদ্বীপের নেতৃত্বে মঙ্গলবার সন্ধ্যায় একদল পুলিশ অভিযান চালিয়ে এক ডাকাতি মামলার পলাতক আসামী কবির মিয়া (৩৫) কে গ্রেফতার করে। পুলিশ সূত্রে জানা যায়, সে শানখলা ইউনিয়নের পাইকুড়া গ্রামের পিতা মাখন মিয়ার পুত্র।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com