মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ১১:০৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
মাধবপুরে বোয়ালিয়া খালের উপর ঝুঁকিপূর্ণ সেতু ॥ আতঙ্কে এলাকাবাসী নবীগঞ্জে অধ্যক্ষ হুমায়ুনকে শোকজ টিউশন ফি নিয়ে টালবাহানা, সরকারি নির্দেশনা অমান্যসহ বিস্তর অভিযোগ হবিগঞ্জ জেলা পরিষদের উদ্যোগে বৃক্ষরোপণ স্বাধীন বাংলা ফুটবল দলের সদস্য বীর মুক্তিযোদ্ধা রোটারিয়ান ইঞ্জিনিয়ার ফনি ভুষন দাশ আর নেই নবীগঞ্জে অবৈধভাবে বালু উত্তোলনের অপরাধে ড্রেজার মালিককে ৫০ হাজার টাকা জরিমানা নবীগঞ্জে বসতঘর থেকে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার হবিগঞ্জে অনুষ্ঠিত হলো “গানে গানে জুলাই” শীর্ষক সংগীতানুষ্ঠান বাহুবলে মাছের খামারে মুরগির বিষ্ঠা ব্যবহার ॥ ৩০ হাজার টাকা জরিমানা হবিগঞ্জ জেলা ছাত্রদল নেতা রিংগনকে হুমকিদাতা মানসিকভাবে অসুস্থ-পুলিশ র‌্যাবের অভিযানে অপহরণ মামলার আসামি গ্রেপ্তার ॥ স্কুলছাত্রী উদ্ধার

টাকা আত্মসাত মামলায় মুক্তিযোদ্ধার কারাদণ্ড

  • আপডেট টাইম মঙ্গলবার, ২৮ এপ্রিল, ২০১৫
  • ৬১০ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ টাকা আত্মসাতের অভিযোগে দায়ের করা মামলায় এক মুক্তিযোদ্ধাকে কারাদণ্ড প্রদান করা হয়েছে। গতকাল সোমবার বিকেলে হবিগঞ্জের সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট রোকেয়া আক্তার মুক্তিযোদ্ধা রইছ আলী (৫৫)কে দেড় বৎসরের সশ্রম কারাদণ্ড প্রদান করেন। তিনি শহরের পুরান মুন্সেফী এলাকার মৃত আকবর আলীর পুত্র।
মামলার বিবরণে জানা যায়, ২০০৮ সালের ১৯ জানুয়ারি প্রতিবেশী শাহ্ আমীর আলীর কাছ থেকে ১ লাখ টাকা কর্জ নেন রইছ আলী। এরপর ২০১০ সালের ৫ আগস্ট টাকা দেয়ার কথা অস্বীকার করে আত্মসাত করেন। এ ব্যাপারে আমীর আলী বাদী হয়ে উল্লেখিত আদালতে ২০১০ সালের ১৬ আগস্ট প্রতারণা ও টাকা আত্মসাতের মামলা করেন। বাদী পক্ষে মামলা দায়ের করেন এডভোকেট মরহুম আব্দুল্লাহ। স্বাক্ষী প্রমাণ শেষে গতকাল সোমবার আদালত উক্ত রায় প্রদান করেন। এসময় রইছ আলী আদালতে উপস্থিত ছিলেন। গতকালই তাকে সাজা পরোয়ানা শুনিয়ে কারাগারে প্রেরণ করা হয়। আসামীপক্ষে মামলা পরিচালনা করেন এডভোকেট শহীদ উদ্দিন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com