শুক্রবার, ১০ জুলাই ২০২৬, ০২:০২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
বাহুবলে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ২ ॥ আহত ২০ ভারী বৃষ্টিতে হবিগঞ্জ শহরে জলাবদ্ধতা ॥ চরম দুর্ভোগ কাগাপাশা ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও মেম্বারের বিরুদ্ধে সরকারি চাল বিক্রির অভিযোগ মানব পাচার মামলায় মাধবপুরের পুরাইকলা গ্রামের বাদল গ্রেফতার শহরতলীর আলম বাজারে প্রবাসীর উপর হামলার ঘটনায় দক্ষিণ বানিয়াচং এর ৫টি ইউনিয়নবাসীর প্রতিবাদ সংসদে মাধবপুর-নাসিরনগর আঞ্চলিক সড়ক সংস্কার ও কাষ্টি নদীর ওপর সেতু নির্মাণের দাবি এমপি ফয়সলের আলম বাজারে তুচ্ছ ঘটনা নিয়ে যুবককে ছুরিকাঘাতের অভিযোগ হবিগঞ্জের খোয়াই-কুশিয়ারা নদীর পানি বিপদসীমার ওপরে বাহুবলে আইনশৃঙ্খলার অবনতি ওসির প্রত্যাহারের দাবিতে মানববন্ধন মাধবপুরে স্কুল ছাত্রীকে শ্লীলতাহানির অভিযোগে যুবকের ৬ মাসের কারাদন্ড

কারা মুক্ত ছাত্রনেতা রুমেল খান চৌধুরীকে জেলা ছাত্রদলের ফুলেল শুভেচ্ছা

  • আপডেট টাইম মঙ্গলবার, ২৮ এপ্রিল, ২০১৫
  • ৬৩৯ বা পড়া হয়েছে

প্রেস বিজ্ঞপ্তি ॥ বিস্ফোরন মামলায় দীর্ঘ ৩ মাসের যন্ত্রনাময় কারাভোগের পর সদ্য কারা মুক্ত ছাত্রনেতা রুমেল খান চৌধুরীকে শুভেচ্ছা জানিয়ে হবিগঞ্জ জেলা ছাত্রদল। জাতীয়তাবাদী ছাত্রদল হবিগঞ্জ পৌর শাখার যুগ্ম আহ্বায়ক রুমেল খান চৌধুরী জামিনে মুক্ত হওয়ায় সোমবার সন্ধ্যায় জেলা ছাত্রদলের অস্থায়ী কার্যালয়ে ফুলেল শুভেচ্ছা ও অভিনন্দন জানানো হয়। এ সময় উপস্থিত ছিলেন জেলা ছাত্রদলের আহ্বায়ক তাজুল ইসলাম চৌধুরী ফরিদ, জেলা ছাত্রদলের সিনিয়র সদস্য শেখ মুখলিছুর রহমান, সৈয়দ রুহেব হোসেন, নূরুল হক, মহিবুর রহমান শাওন, কাইয়ূম আহমেদ, হাবিবুর রহমান রিংকু, জামাল আহমেদ, তানভীর আহমেদ বাপ্পী, অপু দাস প্রমূখ। উল্ল্যেখ্য হবিগঞ্জ সদর থানা পুলিশ কর্তৃক দায়েরকৃত একাধিক মিথ্যা ও ষড়যন্ত্র মূলক বিস্ফোরক মামলায় দীর্ঘ তিন মাস কারাভোগের পর তিনি গত বৃহস্পতিবার আইনী লড়াইয়ের মাধ্যমে জামিন লাভ করেন। বৃহস্পতিবার দুপুরে তার আইনজীবি এডঃ মনজুর উদ্দিন আহমেদ শাহীন হবিগঞ্জের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেট নিশাত সুলতানার আদালতে জামিন আবেদন করেন। আদালত দীর্ঘ শুনানীর শেষে হবিগঞ্জ পৌর ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক রুমেল খান চৌধুরীর আবেদন মঞ্জুর করেন। পরে শুক্রবার সকাল ১১টায় তিনি কারাগার থেকে মুক্ত হন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com