মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ১১:০৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
মাধবপুরে বোয়ালিয়া খালের উপর ঝুঁকিপূর্ণ সেতু ॥ আতঙ্কে এলাকাবাসী নবীগঞ্জে অধ্যক্ষ হুমায়ুনকে শোকজ টিউশন ফি নিয়ে টালবাহানা, সরকারি নির্দেশনা অমান্যসহ বিস্তর অভিযোগ হবিগঞ্জ জেলা পরিষদের উদ্যোগে বৃক্ষরোপণ স্বাধীন বাংলা ফুটবল দলের সদস্য বীর মুক্তিযোদ্ধা রোটারিয়ান ইঞ্জিনিয়ার ফনি ভুষন দাশ আর নেই নবীগঞ্জে অবৈধভাবে বালু উত্তোলনের অপরাধে ড্রেজার মালিককে ৫০ হাজার টাকা জরিমানা নবীগঞ্জে বসতঘর থেকে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার হবিগঞ্জে অনুষ্ঠিত হলো “গানে গানে জুলাই” শীর্ষক সংগীতানুষ্ঠান বাহুবলে মাছের খামারে মুরগির বিষ্ঠা ব্যবহার ॥ ৩০ হাজার টাকা জরিমানা হবিগঞ্জ জেলা ছাত্রদল নেতা রিংগনকে হুমকিদাতা মানসিকভাবে অসুস্থ-পুলিশ র‌্যাবের অভিযানে অপহরণ মামলার আসামি গ্রেপ্তার ॥ স্কুলছাত্রী উদ্ধার

শহরে আটক ২ ইয়াবা বিক্রেতার রিমান্ড আবেদন ॥ ৩০ এপ্রিল শুনানী

  • আপডেট টাইম মঙ্গলবার, ২৮ এপ্রিল, ২০১৫
  • ৫৩৪ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ শহরের মোহনপুর এলাকা থেকে বিপুল পরিমাণ যৌন উত্তেজক ইয়াবা ট্যাবলেটসহ আটক দুই যুবককে রিমান্ডের আবেদন করছে পুলিশ। গত রবিবার উক্ত মামলার তদন্তকারী কর্মকর্তা কৃষ্ণ মোহন নাথ সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট নিশাত সুলতানার আদালতে ওই যুবকের ৫ দিনের রিমান্ড আবেদন করেন। আদালত ৩০ শে এপ্রিল ওই যুবকের উপস্থিতি রিমান্ড শুনানী দিন ধার্য্য করেন। উল্লেখ্য ২৫ এপ্রিল বিকাল ৩টায় দক্ষিণ মোহনপুর এলাকায় অভিযান চালিয়ে ওসি তদন্ত বিশ্বজিৎ দেবের নেতৃত্বে এসআই মামুন ও মিজানসহ একদল পুলিশ অভিযান চালিয়ে আরজু মিয়ার বাড়ি থেকে কার্টুন ভর্তি নিষিদ্ধ ইয়াবা উদ্ধার করেন। এসময় ঘটনার সাথে জড়িত থাকার অভিযোগে বহুলা গ্রামের তজমুল হোসেনের পুত্র আমির হোসেন (২৫) ও বাহুবল উপজেলার নোয়াপাড়া গ্রামের মৃত আলতা মিয়ার পুত্র কাজল (২৮) কে আটক করে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com