মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ০৭:০৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
মাধবপুরে বোয়ালিয়া খালের উপর ঝুঁকিপূর্ণ সেতু ॥ আতঙ্কে এলাকাবাসী নবীগঞ্জে অধ্যক্ষ হুমায়ুনকে শোকজ টিউশন ফি নিয়ে টালবাহানা, সরকারি নির্দেশনা অমান্যসহ বিস্তর অভিযোগ হবিগঞ্জ জেলা পরিষদের উদ্যোগে বৃক্ষরোপণ স্বাধীন বাংলা ফুটবল দলের সদস্য বীর মুক্তিযোদ্ধা রোটারিয়ান ইঞ্জিনিয়ার ফনি ভুষন দাশ আর নেই নবীগঞ্জে অবৈধভাবে বালু উত্তোলনের অপরাধে ড্রেজার মালিককে ৫০ হাজার টাকা জরিমানা নবীগঞ্জে বসতঘর থেকে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার হবিগঞ্জে অনুষ্ঠিত হলো “গানে গানে জুলাই” শীর্ষক সংগীতানুষ্ঠান বাহুবলে মাছের খামারে মুরগির বিষ্ঠা ব্যবহার ॥ ৩০ হাজার টাকা জরিমানা হবিগঞ্জ জেলা ছাত্রদল নেতা রিংগনকে হুমকিদাতা মানসিকভাবে অসুস্থ-পুলিশ র‌্যাবের অভিযানে অপহরণ মামলার আসামি গ্রেপ্তার ॥ স্কুলছাত্রী উদ্ধার

নবীগঞ্জে ছেড়া টাকা না রেখে গ্রাহকদের সাথে ব্রাক ব্যাংক কর্মকর্তার অসৌজন্যমূলক আচরণ

  • আপডেট টাইম মঙ্গলবার, ২৮ এপ্রিল, ২০১৫
  • ৫৬০ বা পড়া হয়েছে

নবীগঞ্জ প্রতিনিধি ॥ ব্রাক ব্যাংক নবীগঞ্জ শাখার কর্মকর্তা, কর্মচারী কর্তৃক গ্রাহকদের সাথে অসৌজন্য মূলক আচরনের অভিযোগ উঠেছে। গ্রাহকদের অভিযোগ ব্যাংকের ক্যাশিয়ারদ্বয় প্রায় প্রতিদিনই গ্রাহকদের সাথে অসৌজন্যমূলক আচরণ করে আসছেন। কিন্তু ব্যাংক কর্তৃপক্ষ এ ব্যাপারে কার্যকর কোন পদক্ষেপ নিচ্ছেন না। জানা যায়, গত রবিবার নবীগঞ্জ বাজার ব্যবসায়ী সমিতির প্রচার সম্পাদক বিশিষ্ট ব্যবসায়ী মোঃ তাজুল ইসলাম পূবালী ব্যাংক থেকে কিছু টাকা উত্তোলন করে ব্র্যাক ব্যাংক নবীগঞ্জ শাখায় অনলাইনে টাকা জমা করতে গেলে ক্যাশিয়ারদ্বয় ৫’শ টাকার একটি নোট রাখতে পারবেন না বলে জানান। তখন তাজুল ইসলাম কারণ জানতে চাইলে তারা বলেন, আমরা ছেড়া নোট রাখিনা। তখন অল্প ছেড়া ওই নোটটি রাখার জন্য অনুরোধ করলেও ক্যাশিয়ার অর্দেন্দু রায় ও সমর কুমার ওই নোটটি জমা রাখেননি। তখন তাদের মধ্যে বাকবিতন্ডার সৃষ্টি হয়। এক পর্যায়ে ব্যবসায়ী তাজুল ইসলাম ব্যাংকের শাখা ব্যবস্থাপকের সাথে কথা বললে তিনি অল্প ছেড়া ৫’শ টাকার ওই নোটটি রাখার জন্য ক্যাশিয়ারকে নির্দেশ দেন। তখন ক্যাশিয়ার বলেন, আমরা অন্য ব্যাংকের মতো নয়। আমরা ছেরা নোট রাখিনা। নবীগঞ্জ বাজারের বিশিষ্ট ব্যবসায়ী আব্দুল মতিন চৌধুরী জানান, কিছুদিন পূর্বে তার সাথেও একই ধরনের ব্যবহার করা হয়েছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com