মঙ্গলবার, ০৭ এপ্রিল ২০২৬, ১০:০২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::

নবীগঞ্জে দুর্ধর্ষ ডাকাতি ॥ স্বর্ণালংকার, নগদ টাকাসহ মালামাল লুট

  • আপডেট টাইম সোমবার, ২৭ এপ্রিল, ২০১৫
  • ৬৮৯ বা পড়া হয়েছে

নবীগঞ্জ প্রতিনিধি ॥ নবীগঞ্জে এক বাড়িতে দুর্ধর্ষ ডাকাতি হয়েছে। শনিবার দিবাগত গভীর রাতে দেবপাড়া ইউনিয়নের প্রজাতপুর গ্রামের সৈয়দ ইসকন্দর মিয়ার বাড়িতে ডাকাতির ঘটনাটি ঘটেছে। ডাকাতরা পরিবারের সবাইকে জিম্মি করে স্বর্ণলংকার ও নগদ টাকাসহ অন্যান্য মালামাল লুটে নিয়েছে। ডাকাত আক্রান্ত পরিবার সূত্রে জানা গেছে, ওই রাতে ৭/৮ জনের ডাকাতদল জানালার গ্রিল কেটে ঘরে ঢুকে পরিবারের লোকজনকে জিম্মি করে প্রায় ২৫ ভরি স্বর্ণালংকার, নগদ ৬০ হাজার টাকা এবং ৬টি আধুনিক মোবাইল সেটসহ মূল্যবান সামগ্রী লুটে নেয়। পরিবারের সদস্য সৈয়দ জুনেদ আহমদ জানান, গভীর রাতে ডাকাতরা অত্যাধুনিক যন্ত্রের সহায়তায় জানালার গ্রীল কেটে ঘরে প্রবেশ করে পরিবারের লোকজনকে জিম্মি করে স্বর্ণালংকার ও নগদ টাকাসহ মুল্যবান সামগ্রী লুট করে নিয়ে যায়। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। এ ব্যাপারে নবীগঞ্জ থানায় জিডি করা হয়েছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com