রবিবার, ২৪ মে ২০২৬, ০২:৪৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
৬শ কোটি টাকা পরিশোধের পরও বন্ধ শাহজিবাজার বিদ্যুৎ কেন্দ্র নবীগঞ্জ ও মাধবপুরে অগ্নিকাণ্ডে কোটি টাকার ক্ষয়ক্ষতি হবিগঞ্জ সদর থানার উদ্যোগে ফোর্স মোবিলাইজেশন ড্রিল অনুষ্ঠিত নবীগঞ্জে মসজিদের ভেতরে পল্লী চিকিৎসকের ঝুলন্ত মরদেহ উদ্ধার পবিত্র ঈদকে ঘিরে বাহুবলে আইনশৃঙ্খলা নিশ্চিতে পুলিশের বিশেষ টহল ও মহড়া নবীগঞ্জের ইমামবাড়ি বাজার পরিচালনা কমিটির নবনির্বাচিত নেতৃবৃৃন্দের শপথ গ্রহন পৌর এলাকার ৪নং ওয়ার্ডে শুরু হচ্ছে বর্জ্য ব্যবস্থাপনার পাইলট কর্মসূচী অর্থ সংকটে দেউন্দি বাগান বন্ধের শঙ্কা বাহুবলে জামাল হত্যার আসামি ইরফান গ্রেপ্তার সারাদেশ শিশু নিপীড়নের হবিগঞ্জে প্রতিবাদ কর্মসূচি

শিক্ষক লাঞ্ছিতের প্রতিবাদে বৃন্দাবন কলেজে কর্মবিরতি

  • আপডেট টাইম সোমবার, ২৭ এপ্রিল, ২০১৫
  • ৫৮৭ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ পিরোজপুর জেলার ভান্ডারিয়া সরকারি কলেজ এর ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের সহকারি অধ্যাপক মোনতাজুল ইসলামকে ভান্ডারিয়া উপজেলা এসি (ল্যান্ড) আশ্রাফুল ইসলাম ও ইউএনও কর্তৃক মধ্যযুগীয় কায়দায় লাঞ্ছিত করার প্রতিবাদে হবিগঞ্জ সরকারী বৃন্দাবন কলেজে মানববন্ধন ও কর্মবিরতি কর্মসূচি পালন করা হয়। গতকাল রবিবার সকাল সাড়ে ১১টায় কলেজের সামনের রাস্তায় হবিগঞ্জের সকল শিক্ষক কর্মকর্তাগণ মানববন্ধন ও কর্মবিরতি পালন করেন। মানববন্ধন শেষে অধ্যক্ষ বদরুজ্জামান চৌধুরীর সভাপতিত্বে প্রতিবাদ সভায় বক্তব্য রাখেন, গিয়াস উদ্দিন, ইলিয়াচ বখ্ত চৌধুরী জালাল, গিয়াস উদ্দিন চৌধুরী, তোফাজ্জল হোসেন, আব্দুল হাকিম ও অহিদুর রহমান। বক্তারা আলোচিত এসি (ল্যান্ড) ও ইউএনও’র  বিরুদ্ধে ক্ষমতার অপব্যবহার ও মিথ্যা অভিযোগ দিয়ে বর্বরোচিত লাঞ্ছনার অভিযোগ আনেন এবং এদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেন। এ সময় শিক্ষকরা কর্মবিরতি পালন করেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com