রবিবার, ২৪ মে ২০২৬, ০৭:৪৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
৬শ কোটি টাকা পরিশোধের পরও বন্ধ শাহজিবাজার বিদ্যুৎ কেন্দ্র নবীগঞ্জ ও মাধবপুরে অগ্নিকাণ্ডে কোটি টাকার ক্ষয়ক্ষতি হবিগঞ্জ সদর থানার উদ্যোগে ফোর্স মোবিলাইজেশন ড্রিল অনুষ্ঠিত নবীগঞ্জে মসজিদের ভেতরে পল্লী চিকিৎসকের ঝুলন্ত মরদেহ উদ্ধার পবিত্র ঈদকে ঘিরে বাহুবলে আইনশৃঙ্খলা নিশ্চিতে পুলিশের বিশেষ টহল ও মহড়া নবীগঞ্জের ইমামবাড়ি বাজার পরিচালনা কমিটির নবনির্বাচিত নেতৃবৃৃন্দের শপথ গ্রহন পৌর এলাকার ৪নং ওয়ার্ডে শুরু হচ্ছে বর্জ্য ব্যবস্থাপনার পাইলট কর্মসূচী অর্থ সংকটে দেউন্দি বাগান বন্ধের শঙ্কা বাহুবলে জামাল হত্যার আসামি ইরফান গ্রেপ্তার সারাদেশ শিশু নিপীড়নের হবিগঞ্জে প্রতিবাদ কর্মসূচি

ইনাতগঞ্জে অনৈতিক কাজে লিপ্ত ২ যুবক ও ২ পতিতা আটক

  • আপডেট টাইম সোমবার, ২৭ এপ্রিল, ২০১৫
  • ৫৬৬ বা পড়া হয়েছে

নবীগঞ্জ প্রতিনিধি ॥ নবীগঞ্জ উপজেলার ইনাতগঞ্জ ফাড়িঁ পুলিশ গত শনিবার গভীর রাতে গোপন সংবাদের ভিত্তিতে মনসুরপুর গ্রামের নুরুল হকের বাড়িতে গড়ে উঠা মিনি পতিতালয়ে অভিযান চালিয়ে আপত্তিজনক অবস্থায় পেয়ে ২ খদ্দের ও ২ পতিতাসহ পতিতালয়ের মালিক নুরুলকে গ্রেফতার করেছে। এ সময় ২ লিটার মদও উদ্ধার করে পুলিশ। গ্রেফতারকৃত নুরুলকে সংশ্লিষ্ট ধারায় মামলা দিয়ে জেল হাজতে প্রেরন এবং গ্রেফতারকৃত পতিতা ও খদ্দেরদের ভ্রাম্যমান আদালতের বিচারক উপজেলা সহকারী কমিশনার (ভুমি) আনোয়ার হোসেন এর কার্যালয়ে হাজির করলে তাদেরকে জেল ও জরিমানা করা হয়েছে।
জানা যায়, শনিবার গভীর রাতে ইনাতগঞ্জ ফাঁিড়র ইনচার্জ ধর্ম জিত সিংহ’র নেতৃত্বে একদল পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে মনসুরপুর এলাকায় অবস্থিত মাদক বিক্রেতা ও মিনি পতিতালয়ের হুতা নুরুল হকের বাড়িতে অভিযান চালিয়ে ২ লিটার মদসহ নুরুল হক (৩৫)কে এবং অনৈতিক কাজে জড়িত থাকায় জগন্নাথপুর থানার খানপুর গ্রামের খদ্দের ছেরাগ আলীর ছেলে জুবেল মিয়া (১৯), শ্রীমঙ্গলের পাচাউন গ্রামের অরবিন্দু রায়ের ছেলে অনুকুল রায় (২২), ঢাকার পতিতা বিউটি আক্তার (২৪) ও বগুড়ার পতিতা আয়েশা আক্তার জেরিন (২৬)কে আটক করেছে। আটককৃতদের গতকাল রবিবার সকালে ভ্রাম্যমান আদালতের বিচারক উপজেলা সহকারী কমিশনার (ভুমি) কার্যালয়ে নিয়ে আসলে ২ খদ্দেরকে নগদ ৫ শত টাকা করে জরিমানা এবং ২ পতিতাকে ২ দিনের কারাদন্ড প্রদান করেছেন।
স্থানীয় সুত্রে জানা যায়, উপজেলার ইনাতগঞ্জ ইউপির মনসুরপুর গ্রামের মাদক ব্যবসায়ী নুরুল হকের বাড়িতে দীর্ঘদিন ধরে মাদক ব্যবসার পাশাপাশি বিভিন্ন স্থান থেকে সুন্দরী যুবতি মেয়েরা এনে মিনি পতিতালয় গড়ে তোলেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com