বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ০৩:৩৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
মরহুম বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা রফিকের দাফন সম্পন্ন খোয়াই নদীর বাঁধ পরিদর্শনে পানি সম্পদ প্রতিমন্ত্রী আজাদ ॥ হবিগঞ্জ যেন কোনো বন্যায় প্লাবিত না হয় তার জন্য প্রকল্প গ্রহন করা হচ্ছে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) আজ নবীগঞ্জে মেরামতের ৩ মাসেই রাস্তার বেহাল দশা নবীগঞ্জ পৌরসভায় কোটি টাকার সরকারি যানবাহন অযত্নে নষ্ট নবীগঞ্জে মাঠ থেকে মরদেহ উদ্ধার ॥ হত্যার অভিযোগ চুনারুঘাটে চা-শ্রমিকদের ন্যায্য মজুরি ও ভূমির অধিকারের দাবিতে মানববন্ধন সাংবাদিক বদরুল আলমের পিতার ইন্তেকাল ॥ শোক হবিগঞ্জে সাইবার ক্রাইম মনিটরিং সেলের অভিযান ॥ টাকা ও মোবাইল উদ্ধার চুনারুঘাট আহম্মদাবাদ ইউনিয়ন বিএনপি সভাপতির গণসংযোগ

খোয়াই নদীর বাঁধে ভাঙ্গণ ॥ কৃষকরা দিশেহারা ॥ পাউবোকে দায়ী ॥ লাখাই ও সদর উপজেলার বিস্তীর্ণ এলাকার বোরো ধান তলিয়ে গেছে

  • আপডেট টাইম শনিবার, ২৫ এপ্রিল, ২০১৫
  • ৬২৯ বা পড়া হয়েছে

আবু ছালেহ মোঃ নুরুজ্জামান চৌধুরী ॥ লাখাই উপজেলার চরগাও গ্রামের কাছে খোয়াই নদীর দক্ষিণ পাড়ের প্রতিরক্ষা বাধ ভেঙ্গে পানিতে হাওরাঞ্চল প্লাবিত হয়েছে। ফলে হবিগঞ্জ সদর ও লাখাই উপজেলার প্রায় ১ হাজার হেক্টর জমির বোরো পাকা ধান পানিতে তলিয়ে গেছে। এতে কৃষকরা দিশেহারা হয়ে পড়েছেন।
স্থানীয়রা জানান, প্রায় প্রতি বছরই ওই স্থানে বাধ ভেঙ্গে সদর ও লাখাই উপজেলার হাজার হাজার হেক্টর জমির ধান পানির নিচে তলিয়ে যায়। পানি উন্নয়ন বোর্ডের গাফলতির কারণেই বাধ ভেঙ্গে ফসলহানীর ঘটনা ঘটে। কৃষকরা জানান, এবার হাওরে বাম্পার ফলন হয়েছিল। কৃষকদের  বুকভরা স্বপ্ন ছিল। কিন্তু যথাসময়ে পানি উন্নয়ন বোর্ড খোয়াই নদীর প্রতিরক্ষা বাঁধের ওই দুর্বল স্থানটি সংস্কার করেনি। ফলে উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলের পানিতে গতকাল শুক্রবার ভোর রাতে চরগাও গ্রামের কাছে বাঁধটি ভেঙ্গে পানি হাওরে প্রবেশ করে সয়লাব হয়ে যায়। এতে করে হবিগঞ্জ সদর উপজেলার ও জয়নগর, মতুরাপুর, কাশিপুর, দৌলতপুর ও লাখাই উপজেলার ভরপূর্নী, গোয়াখাড়া, মাদনা, বেগুনইসহ ওই এলাকার প্রায় ১ হাজার হেক্টর জমির বোরো ধান পানিতে তলিয়ে গেছে। কেউ কেউ তলিয়ে যাওয়া ধান কেটে নিয়ে আসছেন। ফসল তলিয়ে যাওয়ার কারণে বিপাকে পড়েছেন ওই এলাকার কৃষকরা। অধিকাংশ কৃষকই দার-দেনা করে চাষাবাদ করেছিলেন। তারা কিভাবে ঋণ পরিশোধ করবে আর কিভাবে পরিবারের ভরণ-পোষন করবে, এ নিয়ে চোখে সর্ষেফুল দেখছে। উপজেলা কৃষি অফিসার শহীদুল ইসলাম ও সহকারী কৃষি অফিসার অমিত ভট্টাচার্য্য জানান, লাখাই উপজেলার  প্রায় ৭০০ হেক্টর জমি পানিতে তলিয়ে গেছে। তলিয়ে যাওয়া ধান কেটে ঘরে তুলার জন্য কৃষকদেরকে পরামর্শ দেয়া হয়েছে বলে তারা জানান। এছাড়া সদর উপজেলার প্রায় ৩০০ হেক্টর জমি পানিতে নিমজ্জিত হয়েছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com