সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ০৩:৫১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
লস্করপুর এলাকায় আবারো খোয়াই নদীর বাঁধে ভাঙ্গন খোয়াই নদীর ভাঙ্গা বাঁধ পরিদর্শন করেছেন হুইপ ॥ বিএনপির রাজনীতি করে জনগণের জন্য-জি কে গউছ শায়েস্তাগঞ্জে পুকুরে শুঁটকি ব্যবসায়ীর ভাসমান লাশ উদ্ধার হবিগঞ্জে পুলিশ কর্মকর্তা ও আনসার কমান্ডার পরিচয়ে এক যুবকের প্রতারণা পুলিশ সুপার বরাবরে অভিযোগ নবীগঞ্জে আইন শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত মাধবপুরে আউশে ফলন ভালো দামে সর্বনাশ ॥ ধান চাষে মুখ ফিরাচ্ছেন কৃষক সততা-স্বচ্ছতার সাথে মানুষের কাজ করে যাচ্ছি-সৈয়দ ফয়সল এমপি বাহুবলে চাঁদা আদায়কে কেন্দ্র করে সড়ক অবরোধ ॥ যান চলাচল বন্ধ হবিগঞ্জ পৌরসভার কার্যক্রম পরিদর্শন করেছেন স্থানীয় সরকার সিলেট বিভাগের পরিচালক আশরাফুর রহমান উজ্জ্বলপুর বিদ্যালয়ে শ্রেণিকক্ষ সংকট দুই কক্ষে ৫৭ শিক্ষার্থীর পাঠদান কার্যক্রম

শায়েস্তাগঞ্জে ব্যবসায়ীকে পিটিয়ে টাকা ছিনতাই

  • আপডেট টাইম শনিবার, ২৫ এপ্রিল, ২০১৫
  • ৫৭২ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ শায়েস্তাগঞ্জের নতুন ব্রিজ এলাকায় ছিনতাইকারীদের হামলার দুই ব্যবসায়ী রক্তাক্ত জখম হয়েছে। এ সময় ছিনতাইকারীরা তাদের কাছ থেকে প্রায় লক্ষাধিক টাকা ছিনিয়ে নিয়ে যায়। গুরুতর আহত ব্যবসায়ী শাহজাহান আহমেদ ও শামীম আহমেদকে হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে ভর্তি করা হয়েছে।
আহত শহরের সায়েস্তানগর এলাকার বাসিন্দা ফরিদ আহমেদ পুত্র উচাইল মার্কেটের ওয়ার্কশপের ব্যবসায়ী শাহজাহান আহমেদ ও তার সহপাটি জেলা টমটম মালিক সমিতির যুগ্ম সাধারণ সম্পাদক একই এলাকার মর্তুজ আলীর পুত্র শামীম আহমেদ জানান, গতকাল দুপুরে চুনারুঘাট শ্রীকুটা মাজার গেইট সংলগ্ন বাজার থেকে পাওনা টাকা উত্তোলনের জন্য যান। বিকেলে ৫ টার দিকে হবিগঞ্জের উদ্দেশ্যে রওয়ানা দিয়ে শায়েস্তাগঞ্জ নুতন ব্রিজ এলাকার মেইন গেইটে পৌছলে পূর্ব থেকে কয়েকটি মোটর সাইকেল নিয়ে উৎপেতে থাকা একদল মুখোশধারী ছিনতাইকারী তাদের মোটর সাইকেলের গতিরোধ করে। এ সময় তাদের মারপিট ছুরিকাঘাত করে দুর্বৃত্তরা শাহজাহানের নিকট থেকে নগদ ৭২ হাজার টাকা, মোবাইল ফোনসহ লক্ষাধিক টাকা মালামাল ছিনিয়ে নেয়। অপর একটি সূত্র জানায়, পূর্ব বিরোদের জের ধরে প্রতিপক্ষের হাসলায় শাহজাহান আহমেদ ও শামীম আহমেদ আহত হন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com