মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ০৮:৩২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
মাধবপুরে বোয়ালিয়া খালের উপর ঝুঁকিপূর্ণ সেতু ॥ আতঙ্কে এলাকাবাসী নবীগঞ্জে অধ্যক্ষ হুমায়ুনকে শোকজ টিউশন ফি নিয়ে টালবাহানা, সরকারি নির্দেশনা অমান্যসহ বিস্তর অভিযোগ হবিগঞ্জ জেলা পরিষদের উদ্যোগে বৃক্ষরোপণ স্বাধীন বাংলা ফুটবল দলের সদস্য বীর মুক্তিযোদ্ধা রোটারিয়ান ইঞ্জিনিয়ার ফনি ভুষন দাশ আর নেই নবীগঞ্জে অবৈধভাবে বালু উত্তোলনের অপরাধে ড্রেজার মালিককে ৫০ হাজার টাকা জরিমানা নবীগঞ্জে বসতঘর থেকে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার হবিগঞ্জে অনুষ্ঠিত হলো “গানে গানে জুলাই” শীর্ষক সংগীতানুষ্ঠান বাহুবলে মাছের খামারে মুরগির বিষ্ঠা ব্যবহার ॥ ৩০ হাজার টাকা জরিমানা হবিগঞ্জ জেলা ছাত্রদল নেতা রিংগনকে হুমকিদাতা মানসিকভাবে অসুস্থ-পুলিশ র‌্যাবের অভিযানে অপহরণ মামলার আসামি গ্রেপ্তার ॥ স্কুলছাত্রী উদ্ধার

হবিগঞ্জে ছাত্রলীগ নেতার মামলায় তারেক রহমানের বিরুদ্ধে গ্রেফতারী পরোয়ানা

  • আপডেট টাইম শুক্রবার, ২৪ এপ্রিল, ২০১৫
  • ৫৪৫ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ বিএনপি’র সিনিয়র ভাইস প্রেসিডেন্ট তারেক রহমানের বিরুদ্ধে গ্রেফতারী পরোয়ানা জারি করেছেন আদালত। গতকাল বৃহস্পতিবার দুপুরে হবিগঞ্জের সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট নিশাত সুলতানা এ আদেশ দেন।
আদালত সূত্রে জানা যায়, ইংল্যান্ডের একটি সভায় জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে কটুক্তি করায় তারেক রহমানের বিরুদ্ধে হবিগঞ্জ আমলী আদালতে গত ২৪ ডিসেম্বর মানহানি মামলা দায়ের করেন জেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক মহিবুর রহমান মাহী। গতকাল বৃহস্পতিবার ওই মামলার নির্ধারিত তারিখে আদালতে হাজির না হওয়ায় বিএনপি’র সিনিয়র ভাইস প্রেসিডেন্ট তারেক রহমানের বিরুদ্ধে গ্রেফতারী পরোয়ানা জারি করা হয়। মামলার পরবর্তী তারিখ নির্ধারণ করা হয়েছে ২৩ জুন। বাদী পক্ষে মামলা পরিচালনা করেন অ্যাডভোকেট সুলতান মাহমুদ, আব্দুল আউয়াল দুদু ও আজিজুর রহমান খান সজল।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com