মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ১১:১০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
মাধবপুরে বোয়ালিয়া খালের উপর ঝুঁকিপূর্ণ সেতু ॥ আতঙ্কে এলাকাবাসী নবীগঞ্জে অধ্যক্ষ হুমায়ুনকে শোকজ টিউশন ফি নিয়ে টালবাহানা, সরকারি নির্দেশনা অমান্যসহ বিস্তর অভিযোগ হবিগঞ্জ জেলা পরিষদের উদ্যোগে বৃক্ষরোপণ স্বাধীন বাংলা ফুটবল দলের সদস্য বীর মুক্তিযোদ্ধা রোটারিয়ান ইঞ্জিনিয়ার ফনি ভুষন দাশ আর নেই নবীগঞ্জে অবৈধভাবে বালু উত্তোলনের অপরাধে ড্রেজার মালিককে ৫০ হাজার টাকা জরিমানা নবীগঞ্জে বসতঘর থেকে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার হবিগঞ্জে অনুষ্ঠিত হলো “গানে গানে জুলাই” শীর্ষক সংগীতানুষ্ঠান বাহুবলে মাছের খামারে মুরগির বিষ্ঠা ব্যবহার ॥ ৩০ হাজার টাকা জরিমানা হবিগঞ্জ জেলা ছাত্রদল নেতা রিংগনকে হুমকিদাতা মানসিকভাবে অসুস্থ-পুলিশ র‌্যাবের অভিযানে অপহরণ মামলার আসামি গ্রেপ্তার ॥ স্কুলছাত্রী উদ্ধার

আউশকান্দি এলাকায় জামায়াতের অবরোধ

  • আপডেট টাইম বৃহস্পতিবার, ২৮ নভেম্বর, ২০১৩
  • ৫২৪ বা পড়া হয়েছে

প্রেস বিজ্ঞপ্তি ॥ ১৮ দলীয় জোটের ডাকে টানা ৪৮ ঘন্টার অবরোধের ২য় দিনে গতকাল আউশকান্দি কিবরিয়া স্কয়ারে পৌর জামায়াতের নায়েবে আমীর আব্দুল মুকিত পাঠান ও শিবির সভাপতি মোজাহিদুল ইসলাম এর নেতৃত্বে অবস্থান নিয়ে ঢাকা-সিলেট মহাসড়ক অবরোধ করে রাখে জামায়াত শিবিরের শতাধিক নেতা কর্মীরা। অবস্থান কর্মসূচীতে প্রধান অতিথির বক্তব্যে আব্দুল মুকিত পাঠান বলেন পুলিশ, বিজিবি, র‌্যাব, আনসার ও মহাজোটের সন্ত্রাসীদের হামলা, মামলা, গণগ্রেফতার ও গুলী উপেক্ষা করে সড়ক, নৌ, রেলপথ অবরোধ কর্মসূচী সফল করে দেশের সংগ্রামী জনগণ তথাকথিত সর্বদলীয় সরকারের মোড়কে গঠিত অবৈধ মহাজোট সরকার ও আজ্ঞাবহ ইসি ঘোষিত একতরফা নির্বাচনের তফসীল প্রত্যাখান করেছে। আরও বক্তব্য রাখেন জামায়াত নেতা মাওলানা মোস্তফা আহমদ, প্রভাষক আব্দুল আলী শাহিন, আব্দুল মুন্তাকিম, সাবেক শিবির সভাপতি ইকবাল হোসাইন খান, পৌর শিবির সভাপতি আলিমুল ইসলাম তালুকদার। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন জামায়াত নেতা মোবাশ্বির আলী, সুবীন চৌধুরী, রাসেল আহমেদ, বেলাল আহমেদ, মোঃ সুমন মিয়া, পৌর শিবির অর্থ সম্পাদক সাকিন আহমেদ, হাফেজ রফিকুল ইসলাম, জনি মিয়া, দুলন মিয়া, ওবায়দুর রহমান, আব্দুল্লাহ আল মাখনুন, লায়েক আহমেদ, ইমরান রাজু, মাহিদুল, আফজল হোসাইন, আবিদ আলী, নাজিম উদ্দিন, জিয়াদ, এম ইফতি তালুকদার, এম জুনেদ, ইমন আহমেদ, বেলাল আহমেদ, বুরহান গাজী, শিপন মিয়া প্রমুখ।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com