বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ০১:২৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
হবিগঞ্জে চাহিদা অনুযায়ী তেল সরবরাহ না করায় হিমশিম খাচ্ছে অগ্রদূত ফিলিং স্টেশন জেলা আইনজীবী সমিতির নির্বাচন সম্পন্ন ॥ মঞ্জুর উদ্দিন আহমেদ শাহীন সভাপতি মাসুদ করিম আখঞ্জি তাপস সাধারণ সম্পাদক হাসপাতালের ব্যবস্থাপনা কমিটির সভায় হুইপ জিকে গউছ ॥ মানসম্মত স্বাস্থ্যসেবা পৌঁছে দেওয়া সরকারের অঙ্গীকার হবিগঞ্জ প্রেসক্লাবের কার্য-নির্বাহী কমিটির দায়িত্ব গ্রহন ও প্রথম সভা অনুষ্ঠিত মালয়েশিয়ায় আন্তর্জাতিক সম্মেলনে অংশ নিয়েছেন হবিগঞ্জ উন্নয়ন সংস্থার নির্বাহী পরিচালক মোহাম্মদ শাহীন সিংগাইর বিলের উপর নির্মিত সেতুর উদ্বোধন ॥ কয়েক যুগ অপেক্ষার অবসান দীর্ঘদিনের দূর্ভোগ লাগব কিশোরকন্ঠ মেধাবৃত্তি পরীক্ষার পুরস্কার বিতরণ সম্পন্ন বাহুবলে সন্ত্রাসবিরোধী আইনে ইউপি সদস্য জসিম মেম্বার গ্রেপ্তার মাধবপুরে হত্যা করে লাশ গুম র‌্যাবের অভিযান ॥ গ্রেফতার ১ বাহুবলে ৪০ দিন ধরে এসিল্যান্ড না থাকায় ভূমি সেবায় চরম দুর্ভোগ

নবীগঞ্জে এক বাড়ীতে দুর্ধর্ষ ডাকাতি খবর শুনে লন্ডন প্রবাসীর ইন্তেকাল

  • আপডেট টাইম সোমবার, ২০ এপ্রিল, ২০১৫
  • ৫৯২ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ নবীগঞ্জের পল্লীতে দুর্ধর্ষ ডাকাতি হয়েছে। শনিবার দিবাগত রাত প্রায় ১টার দিকে নবীগঞ্জ উপজেলার পানিউমদা ইউনিয়নের আলীপুর গ্রামের শফিকুল হক চৌধুরীর বাড়ীতে ডাকাতির ঘটনাটি ঘটেছে। ডাকাতরা কয়েক লক্ষাধিক টাকার মালামাল লুটে নিয়েছে।
এদিকে ডাকাতির খবর শুনে শফিকুল হক চৌধুরীর আত্মীয় শংকরপুর গ্রামের যুক্তরাজ্য প্রবাসী শেখ গিয়াস উদ্দিন ঘটনাস্থলে রওয়ানা দিয়ে পথিমধ্যে ইন্তেকাল করেছেন। শেখ গিয়াস উদ্দিন হবিগঞ্জ শহরের সবুজবাগ এলাকায় অবস্থিত ফেয়ার ডায়াগনস্টিক সেন্টার বিল্ডিংয়ের স্বত্তাধিকারী।
স্থানীয় লোকজন জানান, শনিবার দিবাগত রাত প্রায় ১ টার দিকে নবীগঞ্জ উপজেলার আলীপুর গ্রামের শফিকুল হক চৌধুরীর বাড়ীতে একদল ডাকাত হানা দেয়। প্রচন্ড ঝড়বৃষ্টি চলাকালে ডাকাতরা বাড়ীতে দরজা ভেঙ্গে প্রবেশ করে ঘরের ভিতরকার লোকজনকে জিম্মি করে বেধে ফেলে। প্রায় ২ ঘন্টা সময় তারা ঘরের আলমারীসহ জিনিসপত্র তছনছ করে স্বর্ণালংকার, নগদ টাকাসহ বিভিন্ন মালামাল নিয়ে পালিয়ে যায়। শেষ রাত প্রায় ৪ টায় শফিকুল হকের আত্মীয় পার্শ্ববর্তী শংকরপুর গ্রামের যুক্তরাজ্য প্রবাসী সমাজ সেবক শেখ গিয়াস উদ্দিন ডাকাতির ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে যাওয়ার জন্য রওয়ানা দেন। পথিমধ্যে তিনি হৃদরোগে আক্রান্ত হয়ে ইন্তেকাল করেন। গতকাল রবিবার বিকেল সাড়ে ৫ টায় রইছগঞ্জ বাজার সংলগ্ন ঈদগাহে মরহুমের নামাজে জানাজা অনুষ্ঠিত হয়। জানাজার পূর্বে সংক্ষিপ্ত বক্তব্য রাখেন নবীগঞ্জ উপজেলার ভাইস চেয়ারম্যান মাওলানা আশরাফ আলী, পানিউমদা ইউনিয়নের চেয়ারম্যান ইজাজুর রহমান, সাবেক চেয়ারম্যান আব্দুর রহমান, হাজী আলীমউল্লাহ দাখিল মাদ্রাসার ভাইস প্রিন্সিপাল মাওলানা মোশাহিদ আলী। বক্তারা বলেন যুক্তরাজ্য প্রবাসী শেখ গিয়াস উদ্দিন দীর্ঘদিন কোন প্রচার ছাড়াই শিক্ষায় অনুদানসহ জনগনের সেবায় নিরলস কাজ করে গেছেন। তার মৃত্যুতে এলাকার অপূরণীয় ক্ষতি হলো বলে উল্লেখ করেন বক্তারা। তারা মরহুমের রুহের মাগফেরাত কামনা করে তার শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা প্রকাশ করেন। এদিকে গতকাল সকালেই নবীগঞ্জ থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com