বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ০৩:৫৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
হবিগঞ্জে চাহিদা অনুযায়ী তেল সরবরাহ না করায় হিমশিম খাচ্ছে অগ্রদূত ফিলিং স্টেশন জেলা আইনজীবী সমিতির নির্বাচন সম্পন্ন ॥ মঞ্জুর উদ্দিন আহমেদ শাহীন সভাপতি মাসুদ করিম আখঞ্জি তাপস সাধারণ সম্পাদক হাসপাতালের ব্যবস্থাপনা কমিটির সভায় হুইপ জিকে গউছ ॥ মানসম্মত স্বাস্থ্যসেবা পৌঁছে দেওয়া সরকারের অঙ্গীকার হবিগঞ্জ প্রেসক্লাবের কার্য-নির্বাহী কমিটির দায়িত্ব গ্রহন ও প্রথম সভা অনুষ্ঠিত মালয়েশিয়ায় আন্তর্জাতিক সম্মেলনে অংশ নিয়েছেন হবিগঞ্জ উন্নয়ন সংস্থার নির্বাহী পরিচালক মোহাম্মদ শাহীন সিংগাইর বিলের উপর নির্মিত সেতুর উদ্বোধন ॥ কয়েক যুগ অপেক্ষার অবসান দীর্ঘদিনের দূর্ভোগ লাগব কিশোরকন্ঠ মেধাবৃত্তি পরীক্ষার পুরস্কার বিতরণ সম্পন্ন বাহুবলে সন্ত্রাসবিরোধী আইনে ইউপি সদস্য জসিম মেম্বার গ্রেপ্তার মাধবপুরে হত্যা করে লাশ গুম র‌্যাবের অভিযান ॥ গ্রেফতার ১ বাহুবলে ৪০ দিন ধরে এসিল্যান্ড না থাকায় ভূমি সেবায় চরম দুর্ভোগ

মাধবপুরে আউলিয়াবাদ উচ্চ বিদ্যালয়ের পুরস্কার বিতরণ ও নতুন ভবনের উদ্বোধন

  • আপডেট টাইম সোমবার, ২০ এপ্রিল, ২০১৫
  • ৬৬১ বা পড়া হয়েছে

আবুল হোসেন সবুজ, মাধবপুর থেকে ॥ মাধবপুরে আউলিয়াবাদ আর কে উচ্চ বিদ্যালয়ের বার্ষিক ক্রিড়া ও পুরস্কার বিতরণী অনুষ্টান সহ ৪টি প্রাথমিক বিদ্যালয়ের নবনির্মিত দ্বিতল ভবনের উদ্বোধন করা হয়েছে। সংসদ সদস্য হবিগঞ্জ-৪ এডভোকেট মাহবুব আলী এগুলোতে প্রধান অতিথি হিসেবে  উপস্থিত ছিলেন। আউলিয়াবাদ আর কে  উচ্চ বিদ্যালয়ের ক্রিড়া ও পুরস্কার বিতরণ উপলক্ষে রবিবার দুপুর ১টায় বিদ্যালয় প্রঙ্গনে এক আলোচনা সভা অনুষ্টিত হয়। ম্যানেজিং কমিটির সভাপতি আরিফুর রহমানের সভাপতিত্বে এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সংসদ সদস্য হবিগঞ্জ-৪ এডভোকেট মাহবুব আলী। শিক্ষক লুৎফুর রহমানের পরিচালনায় সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন শাহজালাল বিশ্ববিদ্যালয় কলেজের প্রিন্সিপাল মোজাম্মেল হক, আওয়ামীলীগ নেতা কামেশ রনজন কর, সাবেক প্রধান শিক্ষক হরীশ চন্দ্র দেব, মুক্তিযোদ্ধা আব্দল মালেক মধ। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন ছাত্র নেতা সাগর আহমেদ, সাইফুল ইসলাম সিপন, স্কুল ছাত্রী খালেদা আক্তার লিপি প্রমূখ। অনুষ্টানে স্বাগত বক্তব্য রাখেন বিদ্যালয় প্রধান শিক্ষক সৈয়দ আসাদুজ্জামান আসাদ। সভাশেষে বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়। এর আগে আনুষ্টানিকভাবে আউলিয়াবাদ সরকারী প্রাথমিক বিদ্যালয়ের নব নির্মিত দ্বিতল ভবনের উদ্বোধন করা হয়। পরে সংসদ সদস্য উত্তর সুরমা, সুরমা চা বাগান ও তেলিয়াপাড়া চা বাগান সরকারী প্রথমিক বিদ্যালয়ের নবনির্মিত ভবনের উদ্বোধন করেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com