মঙ্গলবার, ০৭ এপ্রিল ২০২৬, ০২:২৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::

চুনারুঘাট প্রেসক্লাব সম্পাদক লিটন দুর্ঘটনায় আহত

  • আপডেট টাইম সোমবার, ২০ এপ্রিল, ২০১৫
  • ৫১৫ বা পড়া হয়েছে

চুনারুঘাট প্রতিনিধি ॥ সিলেট শহরে একটি মোটর সাইকেলের ধাক্কায় চুনারুঘাট প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মোঃ জামাল হোসেন লিটন আহত হয়েছেন। রবিবার সকাল ১১টার দিকে সিলেট নর্থ ইস্ট মেডিকেল কলেজ হাসপাতাল সংলগ্ন সড়কে দুর্ঘটনা ঘটে।
জানা যায়, সাংবাদিক মোঃ জামাল হোসেন লিটনের ছোট ভাই সাব্বির হোসেন লিজন সিলেট নর্থ ইস্ট মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি চিকিৎসাধিন রয়েছে। ছোট ভাই লিজনকে দেখার জন্য সাংবাদিক মোঃ জামাল লিটন গত শনিবার রাত্রে সেখানে যান। গত রবিবার সকাল ১১টার দিকে সিলেট নর্থ ইস্ট মেডিকেল কলেজ হাসপাতাল এলাকায় ফুটপাতে হাটাহটি করছিলেন সাংবাদিক লিটন। এসময় একটি মোটর সাইকেল ও সিএনজি মুখোমুখি সংঘর্ষ বাধলে মোটরসাইকেলটি সাংবাদিক লিটনের উপর ছিটকে পড়ে। এতে তিনি আহত। গুরুতর অবস্থায় তাকে সিলেট  নর্থ ইস্ট মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com