মঙ্গলবার, ০৭ এপ্রিল ২০২৬, ১১:৩৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::

রিহা ড্রিংকিং ওয়াটার প্লান্টের উদ্ধোধন করলেন এমপি আবু জাহির

  • আপডেট টাইম সোমবার, ২০ এপ্রিল, ২০১৫
  • ৫২৫ বা পড়া হয়েছে

প্রেস বিজ্ঞপ্তি ॥ রিহা ড্রিংকিং ওয়াটার নামে সম্পূর্ণ নতুন একটি বিশুদ্ধ পানির প্লান্টের উদ্ধোধন করা হয়েছে। শুক্রবার সকালে শহরতলীর বহুলা বাইপাস সড়কের পেট্রল পাম্প সংলগ্ন প্লান্টের আনুষ্টানিক উদ্ধোধন করেন হবিগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য আলহাজ্ব এডঃ মো আবু জাহির এমপি। এ সময় উপস্থিত ছিলেন, গোপায়া ইউপি চেয়ারম্যান চৌধুরী মিছবাহুল বারী লিটন, হবিগঞ্জ পৌর আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক মোঃ মিজানুর রহমান, সাবেক কমিশনার এ কে এম আব্দুল কাইয়ুম, সাংবাদিক এডঃ শাহ ফখরুজ্জামান, প্লান্টের স্বত্ত্বাধিকারী মোঃ আনিসুর রহমান রাজীব, সৈয়দ ইশতিয়াক আহসান, আসাদুজ্জামান ও হেলাল আহমেদ। উল্লেখ্য, রিহা ড্রিংকিং ওয়াটার এখন থেকে হবিগঞ্জ শহরসহ সাড়া জেলায় প্রতিদিন শতভাগ বিশুদ্ধ পানি সরবরাহ করবে। প্রতিষ্টানটির মালিক পক্ষ জানান, ন্যায্য মুল্যে পানি সরবরাহের নিশ্চয়তায় আমরা বদ্ধ পরিকর। শহরের ব্যবসায়ী, আবাসিক বাসিন্দা, বিভিন্ন সরকারী বেসরকারী প্রতিষ্টানে পানি ও মেশিন সরবরাহের জন্য আমাদের সাথে যোগাযোগ করা হলে আমরা স্বল্প সময়ের মধ্যে মেশিনসহ পানি পৌছে দিব।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com