বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬, ০৪:২০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
বাহুবলে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ২ ॥ আহত ২০ ভারী বৃষ্টিতে হবিগঞ্জ শহরে জলাবদ্ধতা ॥ চরম দুর্ভোগ কাগাপাশা ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও মেম্বারের বিরুদ্ধে সরকারি চাল বিক্রির অভিযোগ মানব পাচার মামলায় মাধবপুরের পুরাইকলা গ্রামের বাদল গ্রেফতার শহরতলীর আলম বাজারে প্রবাসীর উপর হামলার ঘটনায় দক্ষিণ বানিয়াচং এর ৫টি ইউনিয়নবাসীর প্রতিবাদ সংসদে মাধবপুর-নাসিরনগর আঞ্চলিক সড়ক সংস্কার ও কাষ্টি নদীর ওপর সেতু নির্মাণের দাবি এমপি ফয়সলের আলম বাজারে তুচ্ছ ঘটনা নিয়ে যুবককে ছুরিকাঘাতের অভিযোগ হবিগঞ্জের খোয়াই-কুশিয়ারা নদীর পানি বিপদসীমার ওপরে বাহুবলে আইনশৃঙ্খলার অবনতি ওসির প্রত্যাহারের দাবিতে মানববন্ধন মাধবপুরে স্কুল ছাত্রীকে শ্লীলতাহানির অভিযোগে যুবকের ৬ মাসের কারাদন্ড

নবীগঞ্জে ধর্ষনের চেষ্টার মামলা দায়েরের প্রতিবাদ সভায় ঘটনার রহস্য উদঘাটনের দাবী গ্রামবাসীর

  • আপডেট টাইম রবিবার, ১৯ এপ্রিল, ২০১৫
  • ৫২৫ বা পড়া হয়েছে

নবীগঞ্জ প্রতিনিধি ॥ নবীগঞ্জ উপজেলার গজনাইপুর ইউনিয়নের কায়স্থগ্রামের আব্দুল কদ্দুছের ছেলে মোবারক সহ ৪ জনের বিরুদ্ধে ধর্ষনের চেষ্টার অভিযোগে থানায় দায়েরী মামলা সাজানো ও মিথ্যা দাবী করে গত শুক্রবার দিবাগত  রাতে গ্রামে প্রতিবাদ সমাবেশ অনুষ্টিত হয়েছে। আব্দুল কদ্দুছ মিয়ার বাড়িতে অনুষ্টিত সমাবেশে উপস্থিত ছিলেন গজনাইপুর ইউনিয়ন চেয়ারম্যান আবুল খায়ের গোলাপ, বিশিষ্ট সমাজ সেবক মুহিবুর রহমান চৌধুরী (হান্নান), ইউপি সদস্য খরছু মিয়া, গ্রামের বিশিষ্ট মুরুব্বি শফিক মিয়া, সাজিদ মিয়া, মামদ মিয়া, সাদ্দিক মিয়া, সাতির মিয়া, সিদ্দিক মিয়া, মনর মিয়া, গফুর মিয়া, জালাল মিয়া, রুসন মিয়া, হান্নান মিয়া, আশ^দ মিয়া, সত্তার মিয়া, আমির হোসেন, জয়তুন আলী, হারুন মিয়া, এরশাদ আলী, রেজ্জাক মিয়া, খালিক মিয়া, বাতির মিয়া, তজিম মিয়া, মুক্তার আলী প্রমুখ। সভায় বক্তারা বলেন, মোবারক, তারেক, মুক্তার, আজিরের বিরুদ্ধে মাদ্রাসার ও কলেজের ছাত্রীকে রাস্তা থেকে অপহরণ করে বাড়িতে নিয়ে এসে ধর্ষনের চেষ্টা করা হয়েছে এমন তথ্য দিয়ে থানায় যে মামলাটি দায়ের করা হয়েছে তা মিথ্যা ও ষড়যন্ত্রমূলক। বাস্তবে এমন কোন ঘটনা ঘটেনি। গ্রামবাসী উক্ত মামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে বলেন, মামলা প্রত্যাহার না করলে মিছিলসহ বিভিন্ন কর্মসূচি দেয়া হবে। এদিকে উক্ত প্রতিবাদ সমাবেশে উপস্থিত হয়ে ভিকটিমের বড় বোন সাজনা বেগম জানান, তার বোন বা মামাতো বোন মাদ্রাসার ছাত্রীকে অপহরণ বা ধর্ষনের চেষ্টার ঘটনা মিথ্যা ও ভিত্তিহীন। পূর্ব আক্রোশে কেউ তার মামী (মামলার বাদিনী) জলিখা বেগমকে ফুসলিয়ে উক্ত সাজানো মামলা করাতে পারে। এলাকার লোকজন জানান, লোগাঁও গ্রামের প্রাক্তণ মেম্বার জিতু মিয়ার সাথে কায়স্থগ্রামের কদ্দুছ মিয়ার ছেলে মোবারকের ঘনিষ্ট সম্পর্ক রয়েছে। ফলে সাবেক চেয়ারম্যান পুত্র ফয়েজ আমীন রাসেল এবং জিতু মিয়া মেম্বারের মধ্যে কোটি টাকার বাড়ি নিয়ে সৃষ্ট ঘটনায় রাসেলের দায়েরী মামলায় মোবারককেও আসামী করা হয়েছে। গ্রামবাসী মনে করেন, ওই সব কারনেই জিতু মিয়ার ছেলে তারেক এবং কায়স্থগ্রামের মোবারককে ফাঁসানোর জন্য ধর্ষনের চেষ্টার নাটক তৈরী করে মাসুক মিয়ার স্ত্রী জলিখা বেগমকে দিয়ে কলেজ ও মাদ্রাসার ছাত্রীদের ব্যবহার করে উক্ত মামলা দায়ের করেছেন। ইউপি চেয়ারম্যান আবুল খায়ের গোলাপ ঘটনার নিরপেক্ষ তদন্ত এবং ভিকটিমদের পুলিশের হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করলেই মুল রহস্য উদঘাটনের জন্য নবীগঞ্জ থানা পুলিশের প্রতি আহ্বান জানিয়ে উক্ত সাজানো মামলা প্রত্যাহারের দাবী জানান। চেয়ারম্যানের বক্তব্যের সাথে গ্রামবাসী ঐক্যমত হয়ে ঘটনার রহস্য উদঘাটনের দাবী এবং সেই সাথে মামলা প্রত্যাহারেরও দাবী জানান। অন্যথায় মিথ্যা মামলায় তাদেরকে গ্রেফতার করলে দুর্বার আন্দোলন গড়ে তোলা হবে বলেও উল্লেখ করেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com