শনিবার, ২১ মার্চ ২০২৬, ০৪:৪৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
কাল খুশির ঈদ প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে ২ হাজার শাড়ি, থ্রি-পিস রুমাল ও নগদ টাকা বিতরণ করলেন হুইপ জি কে গউছ সৈয়দ মুশফিকের উদ্যোগে হবিগঞ্জ পৌরসভার সুবিধা বঞ্চিত ৫ শতাধিক নারী পুরুষের মাঝে ঈদ সামগ্রী বিতরণ ক্ষমতার দাপট দেখালে রেহাই নেই-এমপি সৈয়দ মোঃ ফয়সল নবীগঞ্জে সাংবাদিকদের ইফতার মাহফিল অনুষ্ঠিত হবিগঞ্জ সদর উপজেলা ভাইস চেয়ারম্যান প্রার্থী আতিকুল ইসলাম সোহাগের পক্ষ থেকে ঈদ ফুড প্যাক বিতরণ চুনারুঘাটে র‌্যাবের অভিযান ৩০ কেজি গাঁজা উদ্ধার বহুলায় সেনাবাহিনীর অভিযানে আটক ৫ শহরে আরও ২ কিশোর গ্যাংয়ের সদস্য আটক মাধবপুরে মাইক্রোবাস চালকের নিকট টাকা দাবি ॥ সেনাবাহিনীর হাতে আটক

নবীগঞ্জে বিদ্যুৎ লাইন উদ্বোধনকালে এমপি কেয়া চৌধুরী ॥ ২০২১ সালের মধ্যে সারা দেশে শতভাগ বিদ্যুৎ সংযোগ নিশ্চিত করা হবে

  • আপডেট টাইম শুক্রবার, ১৭ এপ্রিল, ২০১৫
  • ৫৮৯ বা পড়া হয়েছে

ষ্টাফ রিপোর্টার ॥ সিলেট ও হবিগঞ্জ জেলার সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য এডভোকেট আমাতুল কিবরিয়া কেয়া চৌধুরী বলেছেন,বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা গড়ার দৃঢ় প্রত্যয় নিয়ে নিরলস ভাবে কাজ করছে শেখ হাসিনার সরকার। স্বাধীনতা বিরোধী শক্তি দেশের উন্নয়ন অগ্রযাত্রাকে বাধাগ্রস্থ করে দেশকে অকার্যকর রাষ্ট্র হিসেবে পরিণত করার ষড়যন্ত্র করছে। ৭১ এর চেতনায় সেই অপশক্তিকে প্রতিহত করতে হবে। যুদ্ধাপরাধীদের বিচার চলছে, বর্তমান সরকার অভিযুুক্তদের বিচার নিশ্চিত করেছে। আদালতের রায় কার্যকর করছে। তিনি বলেন, কোন ষড়যন্ত্রে কাজ হবেনা, বাংলার মাটিতে যুদ্ধাপরাধী এবং ঘাতক চক্রের টাই হবেনা। স্ব-নির্ভর বাংলাদেশ গড়ার লক্ষে উন্নয়নের মডেল হিসেবে কাজ করছে সরকার।
গতকাল বিকেলে উপজেলার বড় ভাকৈর ইউনিয়নের হরিনগর গ্রামে বিদ্যুৎ লাইন সরবরাহ কাজের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। সভাপতিত্ব করেন সাবেক ইউপি চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামীলীগ সভাপতি মোঃ আকতার হোসেন ছোবা মিয়া। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, হবিগঞ্জ পল্লী বিদ্যুৎ সমিতির জেনারেল ম্যানেজার মোঃ সুলেমান মিয়া। স্বাগত বক্তব্য দেন, ইউপি চেয়ারম্যান মেহের আলী মহালদার। আওয়ামীলীগ নেতা দুদু মিয়ার সঞ্চালনায় বক্তব্য দেন, উপজেলা আওয়ামীলীগের সাবেক সভাপতি অধ্যাপক মুজিবুর রহমান, সাধারন সম্পাদক আবু সিদ্দিক, হবিগঞ্জ পল্লী বিদ্যুৎ সমিতির সাবেক সভাপতি এডঃ ফারুক আহমদ, এরিয়া পরিচালক শফিউল আলম হেলাল, পৌর কাউন্সিলর রিজভী আহমদ খালেদ, ওয়ার্ড আওয়ামীলীগ সভাপতি মোঃ জমসেদ মিয়া, নিজাম উদ্দিন প্রমূখ।
অনুষ্ঠানে যুক্তরাজ্য প্রবাসী কমিউনিটি লিডার মোঃ আলতাব উদ্দিনের পক্ষ থেকে প্রধান অতিথিকে সম্মাননা স্মারক তোলে দেন তার পুত্র মোঃ রাজু মিয়া। এছাড়াও হরিনগর গ্রামবাসীর পক্ষ থেকে বিশেষ অতিথি মোঃ সোলেমান মিয়াকে সম্মাননা স্বারক তোলে দেয়া হয়।
উল্লেখ্য, সংসদ সদস্য এডভোকেট আমাতুল কিবরিয়া কেয়া চৌধুরীর ডিওর ভিত্তিতে হরিনগর, কাজীরগাঁও এবং বাগাউড়ায় বিদ্যুৎ সংযোগের কাজ দ্রুত গতিতে চলছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com