বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ০৯:০১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
মরহুম বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা রফিকের দাফন সম্পন্ন খোয়াই নদীর বাঁধ পরিদর্শনে পানি সম্পদ প্রতিমন্ত্রী আজাদ ॥ হবিগঞ্জ যেন কোনো বন্যায় প্লাবিত না হয় তার জন্য প্রকল্প গ্রহন করা হচ্ছে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) আজ নবীগঞ্জে মেরামতের ৩ মাসেই রাস্তার বেহাল দশা নবীগঞ্জ পৌরসভায় কোটি টাকার সরকারি যানবাহন অযত্নে নষ্ট নবীগঞ্জে মাঠ থেকে মরদেহ উদ্ধার ॥ হত্যার অভিযোগ চুনারুঘাটে চা-শ্রমিকদের ন্যায্য মজুরি ও ভূমির অধিকারের দাবিতে মানববন্ধন সাংবাদিক বদরুল আলমের পিতার ইন্তেকাল ॥ শোক হবিগঞ্জে সাইবার ক্রাইম মনিটরিং সেলের অভিযান ॥ টাকা ও মোবাইল উদ্ধার চুনারুঘাট আহম্মদাবাদ ইউনিয়ন বিএনপি সভাপতির গণসংযোগ

মাধবপুরে মোটরসাইকেল চাপায় এক বৃদ্ধ নিহত

  • আপডেট টাইম শুক্রবার, ১৭ এপ্রিল, ২০১৫
  • ৪৭৬ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ মাধবপুরে মোটরসাইকেল চাপায় জহুরুল ইসলাম (৭০) নামে এক বৃদ্ধ নিহত হয়েছেন। নিহত জহুরুল ইসলাম উপজেলার বাঘাসুরা ইউনিয়নের কাহুরা গ্রামের বাসিন্দা। গতকাল সকালের দিকে ঢাকা-সিলেট মহাসড়কের মাধবপুর উপজেলার বাখরনগর নামক স্থানে এ দুর্ঘটনাটি ঘটে।
পুলিশ সূত্রে জানা যায়, হবিগঞ্জ সদর উপজেলার সুচিউড়া গ্রামের মাসুক মিয়া ৩০০ মেগাওয়াট বিদ্যুৎ কেন্দ্র থেকে মোটরসাইকেলযোগে বাড়ী ফিরছিলেন। পথিমধ্যে বাখরনগর নামক স্থানে মাসুক মিয়া মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে থাকা জহুরুল ইসলামকে চাপা দেয়। এতে গুরুতর আহত হন জহুরুল ইসলাম। স্থানীয় জনতা তাকে হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com