শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬, ০৪:২১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
হবিগঞ্জে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) এর জশনে জুলুছে লাখো জনতার ঢল সিলেট ও সুনামগঞ্জ জেলার তদারকি ও সমন্বয়ের দায়িত্বে হুইপ জি কে গউছ হবিগঞ্জে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ৫০তম প্রয়াণ দিবস পালিত মাধবপুরে অগ্নিকাণ্ডে ২৫ লাখ টাকার মালামাল পুড়ে ছাঁই ধুলিয়াখাল-মিরপুর সড়কে দুর্ঘটনায় যুবক নিহত আশুগঞ্জে ভারতীয় চোরাই শাড়িসহ চুনারুঘাটের দুই যুবক গ্রেফতার নবীগঞ্জের পরিচিত মুখ মারুফ মিয়া আর নেই চুনারুঘাটে হাজারো মানুষের অংশগ্রহণে জশনে জুলুশে ঈদে মিলাদুন্নবী অনুষ্ঠিত মাধবপুরে আহলে সুন্নাত ওয়াল জামাতের ঈদে মিলাদুন্নবী ও বর্ণাঢ্য জশনে জুলুস মাধবপুরে র‌্যাবের অভিযান ॥ বিপুল পরিমান এসকাফসহ নারী আটক

নববর্ষ উদযাপন উপলক্ষে হবিগঞ্জ হাইস্কুল এন্ড কলেজে আলোচনা সভা

  • আপডেট টাইম বৃহস্পতিবার, ১৬ এপ্রিল, ২০১৫
  • ৪৮৫ বা পড়া হয়েছে

প্রেস বিজ্ঞপ্তি ॥ গত ১৪ এপ্রিল মঙ্গলবার সকালে বাংলা নববর্ষ ১৪২২ উদযাপন উপলক্ষে হবিগঞ্জ হাইস্কুল এন্ড কলেজে এক আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। অধ্যক্ষ আলহাজ্ব মোঃ আবুল লেইছ-এর সভাপতিত্বে এবং সিনিয়র শিক্ষক মোঃ জহিরুল ইসলামের পরিচালনায় অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন বিদ্যালয়ের হেড মাওলানা মোঃ আনোয়ার আলী, সিনিয়র শিক্ষক মোঃ আব্দুস সালাম, আলহাজ্ব সুফিয়া আক্তার, মোঃ মাহবুব কামাল খান চৌধুরী, মাওলানা মাহবুবুর রহমান, বদরুজ্জামান তালুকদার, সুধির চন্দ্র দে, সাবিনা ইয়াসমিন, সাবিনা চৌধুরী, শংকরী বনিক, শিউলি রানী দাস, শরীফা বেগম, রওশন আরা বেগম, তাহমিনা আক্তার, সুবর্না নার্গিস, খুদেজা আক্তার, নার্গিস পারভীন, মনিরানী পাল, গৌরী রানী দাস, কানিজ ফাতেমা, নিলুফার ইয়াসমিন, মোঃ আশিক আলীসহ বিদ্যালয়ের ছাত্র-ছাত্রীবৃন্দ।
অনুষ্ঠানের শুরুতে পবিত্র কুরআন তিলাওয়াতের পর কলেজের অধ্যক্ষ আলহাজ্ব মোঃ আবুল লেইছকে ফুলের তোড়া দিয়ে সকল শিক্ষকও কর্মচারীগণ  বরণ করেন।
বক্তাগণ বলেন, বিদেশী সংস্কৃতিকে বাদ দিয়ে আমাদের দেশীয় সংস্কৃতিকে ধরে রাখার জন্য সকলকে সচেষ্ঠ থাকতে হবে। পহেলা বৈশাখকে কেন্দ্র করে আমরা এমন কোনো আচরণ করবনা যাহা ধর্মীয় অনুভূতিতে আঘাত আনে।
পরিশেষে দেশ এবং জাতির কল্যান কামনা করে বিশেষ মেনাজাত করা হয়।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com