বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ১২:০৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
মরহুম বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা রফিকের দাফন সম্পন্ন খোয়াই নদীর বাঁধ পরিদর্শনে পানি সম্পদ প্রতিমন্ত্রী আজাদ ॥ হবিগঞ্জ যেন কোনো বন্যায় প্লাবিত না হয় তার জন্য প্রকল্প গ্রহন করা হচ্ছে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) আজ নবীগঞ্জে মেরামতের ৩ মাসেই রাস্তার বেহাল দশা নবীগঞ্জ পৌরসভায় কোটি টাকার সরকারি যানবাহন অযত্নে নষ্ট নবীগঞ্জে মাঠ থেকে মরদেহ উদ্ধার ॥ হত্যার অভিযোগ চুনারুঘাটে চা-শ্রমিকদের ন্যায্য মজুরি ও ভূমির অধিকারের দাবিতে মানববন্ধন সাংবাদিক বদরুল আলমের পিতার ইন্তেকাল ॥ শোক হবিগঞ্জে সাইবার ক্রাইম মনিটরিং সেলের অভিযান ॥ টাকা ও মোবাইল উদ্ধার চুনারুঘাট আহম্মদাবাদ ইউনিয়ন বিএনপি সভাপতির গণসংযোগ

বাহুবলে মাদকসেবীর কারাদন্ড

  • আপডেট টাইম সোমবার, ১৩ এপ্রিল, ২০১৫
  • ৬০৭ বা পড়া হয়েছে

বাহুবল প্রতিনিধি ॥ বাহুবলে এক মাদকসেবীকে তিন মাসের বিনাশ্রম কারাদন্ড প্রদান করেছে ভ্রাম্যমান আদালত। নেশার টাকার জন্য দীর্ঘ নির্যাতনে অতিষ্ঠ হয়ে মা ও ভাই তাকে গতকাল রবিবার দুপুরে পুলিশে সোপর্দ করে। পরে পুলিশ তাকে ভ্রাম্যমান আদালতে হাজির করা হলে আদালত তাকে উপরোক্ত সাজা দেন। পুলিশ সূত্র জানায়, বাহুবল উপজেলার বাদে অলুয়া গ্রামের মৃত আব্দুল হান্নান-এর পুত্র ফারুক মিয়া (৫০) দীর্ঘদিন ধরে মাদকদ্রব্য সেবন করে আসছে। তার আয়-রোজগারেও মাদক সেবনের খরচ হয়ে উঠে না। নেশার টাকার জন্য তাই সে তার মা ও ভাইকে নির্যাতন করে থাকে। কিছুদিন পূর্বে কুপিয়ে তার মায়ের পা কেটে ফেলে। তার নির্যাতনে অতিষ্ঠ হয়ে পরিবারের লোকজন গতকাল রবিবার দুপুরে তাকে বাহুবল মডেল থানা পুলিশে সোপর্দ করে। পরে পুলিশ উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ নাজমুল হক এর ভ্রাম্যমান আদালতে হাজির করলে তিনি তাকে তিন মাসের বিনাশ্রম কারাদন্ড প্রদান করেন। বিকেলেই পুলিশ ওই মাদকসেবীকে জেলহাজতে প্রেরণ করেছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com