বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ০৫:৫৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
মরহুম বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা রফিকের দাফন সম্পন্ন খোয়াই নদীর বাঁধ পরিদর্শনে পানি সম্পদ প্রতিমন্ত্রী আজাদ ॥ হবিগঞ্জ যেন কোনো বন্যায় প্লাবিত না হয় তার জন্য প্রকল্প গ্রহন করা হচ্ছে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) আজ নবীগঞ্জে মেরামতের ৩ মাসেই রাস্তার বেহাল দশা নবীগঞ্জ পৌরসভায় কোটি টাকার সরকারি যানবাহন অযত্নে নষ্ট নবীগঞ্জে মাঠ থেকে মরদেহ উদ্ধার ॥ হত্যার অভিযোগ চুনারুঘাটে চা-শ্রমিকদের ন্যায্য মজুরি ও ভূমির অধিকারের দাবিতে মানববন্ধন সাংবাদিক বদরুল আলমের পিতার ইন্তেকাল ॥ শোক হবিগঞ্জে সাইবার ক্রাইম মনিটরিং সেলের অভিযান ॥ টাকা ও মোবাইল উদ্ধার চুনারুঘাট আহম্মদাবাদ ইউনিয়ন বিএনপি সভাপতির গণসংযোগ

বানিয়াচঙ্গের কৃতি সন্তান আর আই মন্জু’র কথায় পহেলা বৈশাখে আসছে একক এ্যালবাম ছুটির ঘন্টা

  • আপডেট টাইম সোমবার, ১৩ এপ্রিল, ২০১৫
  • ৫১২ বা পড়া হয়েছে

আসছে পহেলা বৈশাখে সম্ভাবনাময় তরুণ গীতিকার হবিগঞ্জের বানিয়াচঙ্গের কৃতিসন্তান আর আই মন্জু’র কথায় ও বাংলা গানের আরেক প্রগতিশীল সংগীত পরিচালক, যিনি ইতোমধ্যে বাংলা গানকে বিশ্ব দরবারে পরিচিতি দেবার কাজ করে যাচ্ছেন। প্রতিনিয়তই রাফাতের সুর ও সংগীতে ছুটির ঘন্টা শিরোনামে অডিও এ্যালবামটি বাজারে আসছে অডিও প্রযোজনা প্রতিষ্ঠান সংগীতা থেকে। এ প্রসঙ্গে গীতিকার আর আই মন্জু  বলেন, বাংলা গানকে অনেক দূরে নিয়ে যেতে চাই। আশা করছি ছুটি ঘন্টা এ্যালবামটি সবার ভাল লাগবে। তিনি বলেন, ইতিপূর্বে আমার আরো ৪টি মিক্সড অ্যালবাম বাজারে এসেছে। ঝিরিঝিরি বৃষ্টি, প্রথম ছোঁয়া, অনলি রিচি ও নজর বন্দি সবগুলোতেই আপনাদের ভালবাসায় সিক্ত হয়েছি। এছাড়াও আরো বেশ কয়েকটি মিক্সড এ্যালবাম বাজারে আসার সম্ভাবনা রয়েছে। আপনাদের অনুপ্রেরণায় ও ভালবাসাতে এবার ছুটি’র জন্ম। ছুটি এ্যালবামটি সবার হৃদয় স্থান করে নেবে। আপনাদের ভালবাসা অব্যাহত থাকলে আগামী দিনগুলোতে আরো ভালো ভালো গান উপহার দিতে পারবো। এজন্য আমি হবিগঞ্জসহ দেশবাসীর দোয়া, আশির্বাদ ও সহযোগিতা কামনা করছি। পাশাপাশি সুরকার রাফাত ও প্রযোজনা প্রতিষ্ঠান সংগীতাকে অডিও বাজারের দূরাবস্থায় এমন একটি ব্যতিক্রমধর্মী এ্যালবাম বের করার জন্য জানাই আন্তরিক অভিনন্দন। ছুটি এ্যালবামের গান গেয়েছেন রাফাত, কিশোর, সজল, শান্তা শাহা, তুষার, তুসী ও সোনিয়া। এ এ্যালবামটিতে মোট ৯টি গান রয়েছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com