বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ০৮:৫৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
মরহুম বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা রফিকের দাফন সম্পন্ন খোয়াই নদীর বাঁধ পরিদর্শনে পানি সম্পদ প্রতিমন্ত্রী আজাদ ॥ হবিগঞ্জ যেন কোনো বন্যায় প্লাবিত না হয় তার জন্য প্রকল্প গ্রহন করা হচ্ছে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) আজ নবীগঞ্জে মেরামতের ৩ মাসেই রাস্তার বেহাল দশা নবীগঞ্জ পৌরসভায় কোটি টাকার সরকারি যানবাহন অযত্নে নষ্ট নবীগঞ্জে মাঠ থেকে মরদেহ উদ্ধার ॥ হত্যার অভিযোগ চুনারুঘাটে চা-শ্রমিকদের ন্যায্য মজুরি ও ভূমির অধিকারের দাবিতে মানববন্ধন সাংবাদিক বদরুল আলমের পিতার ইন্তেকাল ॥ শোক হবিগঞ্জে সাইবার ক্রাইম মনিটরিং সেলের অভিযান ॥ টাকা ও মোবাইল উদ্ধার চুনারুঘাট আহম্মদাবাদ ইউনিয়ন বিএনপি সভাপতির গণসংযোগ

সংবাদ সম্মেলে চেয়ারম্যান আব্দুল আওয়াল তালুকদার ॥ তাজ উদ্দিন চোর ডাকাতদের গডফাদার হিসেবে পরিচিত ॥ তাদের নির্যাতনে এলাকার মানুষ অতিষ্ট

  • আপডেট টাইম রবিবার, ১২ এপ্রিল, ২০১৫
  • ৭১২ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ নিজের ও পরিবারের সদস্যদের জীবনের নিরাপত্তা চেয়েছেন হবিগঞ্জ সদর উপজেলার নিজামপুর ইউনিয়নের চেয়ারম্যান আব্দুল আউয়াল তালুকদার। পাশাপাশি তাকে হত্যা মামলার চেষ্ঠার আসামী গ্রেফতারকৃত তাজ উদ্দিনকে রিমান্ডে আনার দাবি জানান তিনি। গতকাল হবিগঞ্জ প্রেসক্লাবে এক সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে ৎতিনি বলেন, গত ২০ মার্চ রাত ঘুম থেকে উঠে আমার বৃদ্ধা মাকে ঔষধ সেবন করানোর জন্য বৈদ্যুতিক বাতি জ্বালিয়ে হঠাৎ দেখতে পাই সন্ত্রাসী তাজ উদ্দিন, মাসুক, শাহীন, রফিকসহ ২০/২৫ জন আসামী আমার রান্না ঘরের ধোয়া বের হওয়ার চিমনি দিয়ে ঘরে প্রবেশ করেছে। এ সময় তারা আমার হাত পা বেধে আমার স্ত্রীর কাছ থেকে আলমারির চাবি জোর পূর্বক ছিনিয়ে নেয়। এরপর তারা নগদ টাকা ও স্বর্ণ অলংকার নিয়ে যায়। এ সময় শাহীন মিয়া আমার বাম হাতে কুপ দেয় এবং তাজ উদ্দিন ডান কাদে কুপিয়ে আমাকে গুরুতর আহত করে। এ সময় মোতাব্বির, মাসুকসহ কয়েকজন রড দিয়ে বেধড়ক মারপিট করে। এক পর্যায়ে আমাকে জবাই করে হত্যার চেষ্ঠা করলে আমার স্ত্রী শোর চিৎকার শুরু করে। এতে তারা পালিয়ে যায়। এঘটনা মামলা দায়ের পর আসামীরা আমাকে ও আমার পরিবারের লোকজনকে হত্যা হুমকি দেওয়ায় থানায় সাধারণ ডায়রি করি। তিনি বলেন বিগত নির্বাচনে আমার সাথে পরাজিত হয়ে তাজ উদ্দিন নিজেই আমার সাথে বিরোধ সৃষ্টি করে। ইতি পূর্বে আমাকে তাজ উদ্দিন, শাহিন, তোফায়েল, মাসুক গংরা প্রকাশে মিটিং করে আমাকে শিক্ষা দেয়ার ঘোষনা দেয়। এরপর আমি জীবনের ঝুকি নিয়ে এলাকার বিভিন্ন উন্নয়ন মুলক কাজ করে যাচ্ছি। তাজ উদ্দিন চোর ডাকাতদের গডফাদার হিসেবে পরিচিত। বতর্মানে তাদের নির্যাতনে এলাকার মানুষ অতিষ্ট হয়ে গেছে। তিনি বলেন, তাদের এ অপকর্মের বিরুদ্ধে ইউনিয়নের পরিষদের মাসিক সভা আলোচনার মাধ্যমে ব্যবস্থা নেয়ার সিদ্ধান্ত নিয়ে প্রতিবাদ করায় এই চক্রটি আমাকে প্রাণনাশের হত্যার ষড়যন্ত্রে লিপ্ত হয়। ইতি মধ্যে পুলিশ ঢাকা থেকে তাজ উদ্দিনকে গ্রেফতার করেছে। এর পর থেকে অন্যান্য আসামীরা আমাকে প্রাণনাশে হত্যা হুমকি দিয়ে আসছে। তিনি গ্রেফতারকৃত তাজ উদ্দিনকে রিমান্ডে এনে জিজ্ঞাসবাদের জন্য প্রশাসনের দাবি জানাচ্ছি। পাশাপাশি আমি আমার পরিবারের সদস্যদের জীবনের নিরাপত্তার ব্যবস্থা করার জন্য প্রশাসনের প্রতি আহ্বান জানাই। সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন সাবেক কাউন্সিলর শাহ মোঃ এমরান, বিশিষ্ট মুরুব্বী আব্দুল আওয়াল, ৬ গ্রাম সর্দার আব্দুল আজিজ তালুকদার, মুক্তিযোদ্ধা নুর মিয়া, ইলিয়াছ উদ্দিন, সদর উপজেলা কৃষকলীগের আহ্বায়ক জামাল উদ্দিন সর্দার, তোরাব আলী, মতিউর রহমান, আছাই মিয়া, ইউপি সদস্য মধু মিয়া, আব্দুর রউফ, রফিকুল ইসলাম, রাজিউড়া ইউনিয়ন আওয়ামীলীগের সহ-সভাপতি জঙ্গু মিয়া প্রমুখ।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com