বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ০১:২৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
মরহুম বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা রফিকের দাফন সম্পন্ন খোয়াই নদীর বাঁধ পরিদর্শনে পানি সম্পদ প্রতিমন্ত্রী আজাদ ॥ হবিগঞ্জ যেন কোনো বন্যায় প্লাবিত না হয় তার জন্য প্রকল্প গ্রহন করা হচ্ছে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) আজ নবীগঞ্জে মেরামতের ৩ মাসেই রাস্তার বেহাল দশা নবীগঞ্জ পৌরসভায় কোটি টাকার সরকারি যানবাহন অযত্নে নষ্ট নবীগঞ্জে মাঠ থেকে মরদেহ উদ্ধার ॥ হত্যার অভিযোগ চুনারুঘাটে চা-শ্রমিকদের ন্যায্য মজুরি ও ভূমির অধিকারের দাবিতে মানববন্ধন সাংবাদিক বদরুল আলমের পিতার ইন্তেকাল ॥ শোক হবিগঞ্জে সাইবার ক্রাইম মনিটরিং সেলের অভিযান ॥ টাকা ও মোবাইল উদ্ধার চুনারুঘাট আহম্মদাবাদ ইউনিয়ন বিএনপি সভাপতির গণসংযোগ

বাহুবলে দুই ট্রাকের সংঘর্ষে হেলপার ওয়াহিদুজ্জামান নিহত

  • আপডেট টাইম রবিবার, ১২ এপ্রিল, ২০১৫
  • ৫৫৮ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ বাহুবলে দুই ট্রাকের মুখোমুখি সংঘর্ষে একটি ট্রাকের হেলপার নিহত হয়েছে। এ সময় আহত হয়েছে আরো ৫জন। শুক্রবার দিবাগত রাত তিনটার দিকে ঢাকা-সিলেট মহাসড়কের বাহুবল উপজেলার করিমপুর নামকস্থানে এ দুর্ঘটনাটি ঘটে। নিহত হেলপার ওয়াহিদুজ্জামান  (৩৫) চাঁদপুর জেলার মতলব উপজেলার ধরগতপুর গ্রামের আবুল কালাম নিয়াজীর পুত্র।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, ওই রাতে উল্লেখিত স্থানে মাল বোঝাই দুটি ট্রাকের মধ্যে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই ট্রাকের হেলপার ওয়াহিদুজ্জামান (৩৫) নিহত হয়। শায়েস্তাগঞ্জ হাইওয়ে থানা পুলিশ লাশ উদ্ধার করে হবিগঞ্জ সদর মর্গে প্রেরণ করে। ঘটনার পর ট্রাক দুটি আটক হলেও চালকরা পালিয়ে গেছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com