বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ১২:৪৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
মরহুম বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা রফিকের দাফন সম্পন্ন খোয়াই নদীর বাঁধ পরিদর্শনে পানি সম্পদ প্রতিমন্ত্রী আজাদ ॥ হবিগঞ্জ যেন কোনো বন্যায় প্লাবিত না হয় তার জন্য প্রকল্প গ্রহন করা হচ্ছে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) আজ নবীগঞ্জে মেরামতের ৩ মাসেই রাস্তার বেহাল দশা নবীগঞ্জ পৌরসভায় কোটি টাকার সরকারি যানবাহন অযত্নে নষ্ট নবীগঞ্জে মাঠ থেকে মরদেহ উদ্ধার ॥ হত্যার অভিযোগ চুনারুঘাটে চা-শ্রমিকদের ন্যায্য মজুরি ও ভূমির অধিকারের দাবিতে মানববন্ধন সাংবাদিক বদরুল আলমের পিতার ইন্তেকাল ॥ শোক হবিগঞ্জে সাইবার ক্রাইম মনিটরিং সেলের অভিযান ॥ টাকা ও মোবাইল উদ্ধার চুনারুঘাট আহম্মদাবাদ ইউনিয়ন বিএনপি সভাপতির গণসংযোগ

পহেলা বৈশাখ উপলক্ষে গিয়াস উদ্দিন লন্ডনীর উদ্যোগে প্রীতি ফুটবল ম্যাচ

  • আপডেট টাইম রবিবার, ১২ এপ্রিল, ২০১৫
  • ৫৭১ বা পড়া হয়েছে

প্রেস বিজ্ঞপ্তি ॥ পহেলা বৈশাখ উপলক্ষে চুনারুঘাট উপজেলায় কেউন্দা গ্রামে লাল দল বনাম আকাশী দলের মধ্যে উত্তেজনা প্রীতি ফুটবল খেলা অনুষ্ঠিত হয়েছে। গত শুক্রবার বিকালে ফাইনাল খেলাটি কেউন্দা গ্রামের মাঠে অনুষ্ঠিত হয়। খেলাটি ১-১ গোলে ড্র হওয়ায় ট্রাইব্রেকারের লাল দল বিজয়ী হয়েছে।
বিশিষ্ট দানবীর ও সমাজ সেবক মোঃ গিয়াস উদ্দিন লন্ডনীর উদ্যোগে আয়োজিত উক্ত খেলা উপলক্ষে মাঠ প্রাঙ্গনে আলোচনা সভা  ও পুরষ্কার বিতরণী অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিশিষ্ঠ দানবীর ও সমাজ সেবক গিয়াস উদ্দিন লন্ডনী। বিশেষ অতিথি হিসেবে ছিলেন মোঃ আরব আলী, জাপানী মালেক, সাবেক মেম্বার রাহিদ মিয়া। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন মোঃ আজগর আলী, সবুজ মিয়া, ভিংরাজ মিয়া, ফজলু মিয়া, তৈয়ব আলী, ইকবাল মহালদার, আলাউদ্দিন, অলিউর রহমান, জয়নাল আবেদীন। অনুষ্ঠানটি পরিচালনা করেন মীর সাইফুর রহমান। খেলায় লাল দল ও আকাশী দলের মধ্যে নির্ধরিত ৯০ মিনিটের খেলায় এক-এক গোলে সমতা হয়। আকাশী দলের হয়ে প্রথম গোল করেন হাফিজুর রহমান জামাল। লাল দলের হয়ে গোল করে সমতা আনেন মোঃ সাইদুর  রহমান। নির্ধারিত সময়ের পর আরোও পনের মিনিট বৃদ্ধি করা হয়। বর্ধিত সময়েও কোন গোল না হওয়ায় পরবর্তীতে খেলে ট্রাইব্রেকারে ফলাফল নির্ধারিত হয়। এতে চার-দুই এর ব্যাবধানে লাল দল আকাশী দলকে পরাজিত করে। চ্যাম্পিয়ান ও রানার্সআপ  দলের অধিনায়ক আলাউদ্দিন সুবেল এর হাতে ট্রফি তুলে দেন গিয়াস উদ্দিন লন্ডনী ও অতিথিবৃন্দ। খেলা পরিচালনা করেন চেরাগ আলী। খেলায় হাজারো দর্শক উপস্থিত ছিলেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com