বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ১২:৪৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
মরহুম বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা রফিকের দাফন সম্পন্ন খোয়াই নদীর বাঁধ পরিদর্শনে পানি সম্পদ প্রতিমন্ত্রী আজাদ ॥ হবিগঞ্জ যেন কোনো বন্যায় প্লাবিত না হয় তার জন্য প্রকল্প গ্রহন করা হচ্ছে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) আজ নবীগঞ্জে মেরামতের ৩ মাসেই রাস্তার বেহাল দশা নবীগঞ্জ পৌরসভায় কোটি টাকার সরকারি যানবাহন অযত্নে নষ্ট নবীগঞ্জে মাঠ থেকে মরদেহ উদ্ধার ॥ হত্যার অভিযোগ চুনারুঘাটে চা-শ্রমিকদের ন্যায্য মজুরি ও ভূমির অধিকারের দাবিতে মানববন্ধন সাংবাদিক বদরুল আলমের পিতার ইন্তেকাল ॥ শোক হবিগঞ্জে সাইবার ক্রাইম মনিটরিং সেলের অভিযান ॥ টাকা ও মোবাইল উদ্ধার চুনারুঘাট আহম্মদাবাদ ইউনিয়ন বিএনপি সভাপতির গণসংযোগ

কামারুজ্জামানের লাশ দাফনে বাধার ঘোষণা প্রত্যাহার

  • আপডেট টাইম রবিবার, ১২ এপ্রিল, ২০১৫
  • ৫২৩ বা পড়া হয়েছে

এক্সপ্রেস ডেস্ক ॥ অবশেষে জামায়াত নেতা কামারুজ্জামানের ফাঁসি কার্যকর হচ্ছে এবং তার লাশ শেরপুরে নেয়া হতে পারে। এদিকে শেরপুরের কলঙ্ক মানবতা বিরোধী অপরাধী ৭১ এর রাজাকার কামারুজ্জামানের লাশ যাতে শেরপুরের মাটিতে দাফন না করা  হয় এই দাবীতে গত ৭ এপ্রিল মঙ্গলবার জেলা প্রশাসকের কাছে স্বারকলিপি দিয়েছে বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ শেরপুর জেলা কমান্ড। এদিকে কামারুজ্জামানের পারিবারিক সূত্র জানিয়েছে, কামারুজ্জামানের শেষ ইচ্ছামত জানাজার নামাজ অনুষ্ঠিত হবে তার নিজ বাড়ি বাজিতখিলা এলাকার কুমড়িতে কামারুজ্জামানের প্রতিষ্ঠিত এতিমখানায় এবং এতিমখানার পাশে সম্প্রতি ক্রয়কৃত উত্তরÑপশ্চিম কোণে ধান ক্ষেতের পাশে তাকে দাফন করা হবে। শনিবার সকালে সরেজমিনে গিয়ে দেখা যায়, কবরের নির্ধারিত স্থানের রোপিত ধান ক্ষেতের ধানচারা কেটে ঐ জায়গায় মাটি ভরাট করা হয়েছে। তবে আতঙ্কে কোন ধরনের মন্তব্য করছেনা এলাকাবাসী। লোকজনও কমে গেছে পূর্বের তুলনায়। এদিকে জেলা প্রশাসক মোহাম্মদ জাকীর হোসেন জানান, পর্যাপ্ত নিরাপত্তামূলক ব্যবস্থা গ্রহন করা হয়েছে। প্রত্যেক সাক্ষির নিরাপত্তার জন্য ১ জন করে ট্যাগ অফিসার নিয়োগ করা হয়েছে তারা প্রতি মুহুর্তেই তাদের প্রতি নজর রাখছেন। তবে এ খবর লেখা পর্যন্ত জেলা প্রশাসক ফাঁসি কার্যকর সংক্রান্ত বিষয়ে কোন ধরণের সরকারী নির্দেশনা পাননি বলে জানিয়েছেন।।
জেলা পুলিশ সুপার মেহেদুল করিম জানিয়েছেন, কোথায় কবর হবে বা হবেনা তার সিদ্ধান্ত আমরা দেই না তবে সরকারি আদেশ যে কোন মূল্যে আমরা তামিল করব। যে ঘটনাকে কেন্দ্র করে কামারুজ্জানকে ফাঁসির রায় দেয়া হয় সেই সোহাগপুরের বিধাবা, সাক্ষীদের নিরাপত্তায় পুলিশ ইতিমধ্যে সেখানে অস্থায়ী ক্যাম্প স্থাপন করে সবধরণের নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিত করেছে বলে জানিয়েছেন নালিতাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো.আমিনুল হক। তবে কাল দুপুরের পর থেকেই কামারুজ্জামানের নিজ গ্রামের বাড়ী কুমড়ি বাজিতখিলা সহ পরো এলাকায় আইন শৃংখলা বাহিনীর কড়া তৎপরতা লক্ষ্য করা গেছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com